1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
রাষ্ট্রপতি নির্বাচন: এমপিদের বৈঠক ডেকেছে ইসি - দৈনিক প্রথম ডাক
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

রাষ্ট্রপতি নির্বাচন: এমপিদের বৈঠক ডেকেছে ইসি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে
নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক || দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে ওইদিন সংসদ সদস্যদের (এমপি) বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (১১ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের পক্ষে এ সংক্রান্ত নোটিশ জারি করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

নোটিশে বলা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ধারা ৫(৩)-এ প্রদত্ত ক্ষমতাবলে এবং ইসির ৬ আগস্ট জারি করা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের ধারাবাহিকতায় স্পিকারের সঙ্গে আলোচনাক্রমে ভোটগ্রহণের দিন সংসদ সদস্যদের বৈঠক আহ্বান করা হয়েছে।

এতে বলা হয়, আগামী বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে গত ২৪ জুলাই ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। তিনি ছিলেন দেশের ২২তম রাষ্ট্রপতি। জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। ‘রাষ্ট্রপতির পদ হতে পদত্যাগ’ শীর্ষক ওই পত্রে সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের কথা জানান তিনি।

রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করে ইসি। এর ধারাবাহিকতায় গত ৬ আগস্ট ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনি কর্তার কার্যালয়ে রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র দাখিল করা যাবে। ১৬ আগস্ট সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা। আর ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতি নির্বাচনে এবার বিএনপি ও জামায়াত জোট প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিয়েছে। একাধিক প্রার্থী থাকলে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। সে ক্ষেত্রে দীর্ঘ ৩৫ বছর পর আবারো রাষ্ট্রপতি পদে সংসদ সদস্যদের সরাসরি ভোটগ্রহণ হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT