1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
দাড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দিল প্রাইভেটকার, কিশোর নিহত - দৈনিক প্রথম ডাক
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

দাড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দিল প্রাইভেটকার, কিশোর নিহত

নড়াইল প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে
নড়াইল আধুনিক সদর হাসপাতাল

নড়াইল প্রতিনিধি || কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় প্রাইভেটকারের চালকসহ অরো চারজন আহত হয়েছেন।

শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে নড়াইলের সিতারামপুরের বাঁশভিটা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত কিশোরের নাম আল-আমিন (১৭)। সে যশোরের খোলাডাঙ্গা গ্রামের মফিজ শেখের ছেলে। আল-আমিন ট্রাকটির হেলপার হিসেবে কর্মরত ছিল।

পুলিশ সূত্র জানায়, সিতারামপুরের বাঁশভিটা নামক স্থানে একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। ট্রাকটির চাকা পরিবর্তনের কাজ চলছিল। এ সময় যশোর থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকের হেলপার আল-আমিন ও প্রাইভেটকারের চালকসহ চারজন আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের ডা. অলোক কুমার বাগচী আল-আমিনকে মৃত ঘোষণা করেন। আহতদের রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত হয়েছে। প্রাইভেটকারে থাকা চারজন আহত হয়েছেন। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হন্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT