1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৫ - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৫

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে
শ্রমিকের করা ভিডিও থেকে নেওয়া ছবি

চট্টগ্রাম প্রতিনিধি || চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপইয়ার্ডে স্ক্র্যাপ জাহাজের ভেতরের ট্যাংকি পরিষ্কার করার সময় ছড়িয়ে পড়ে বিষাক্ত গ্যাসে আরো দুইজনের মৃত্যু হয়েছে। ফলে এ ঘটনায় মৃত্যের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অন্তত চারজন।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার ভাটিয়ারী এলাকার ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে দুর্ঘটনাটি ঘটে।

মৃত তিনজনের নাম তাৎক্ষণিকভাবে জানা গেছে। তারা হলেন- সানি দাস, পলাশ দাস ও মোহাম্মদ হাবিব।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, হঠাৎ কারখানার ভেতর মানুষের চিৎকার শুনতে পেয়ে স্থানীয় মানুষ এগিয়ে আসে। এ সময় জাহাজের ভেতরে কয়েকজন মৃত পড়ে রয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এর আগে কারখানার ভেতর থেকে গ্যাস বের হয়ে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এবং তীব্র গন্ধযুক্ত গ্যাসে শ্বাস নেওয়া যাচ্ছিল না বলে জানান স্থানীয় এক জেলে। তারা নৌকা নিয়ে ইলিশ ধরতে সাগরে যাচ্ছিলেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক বলেন, এখন পর্যন্ত পাঁচজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। অন্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT