1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
কুষ্টিয়ায় সন্ত্রাসীর হামলায় আহত ব্যক্তির মৃত্যু - দৈনিক প্রথম ডাক
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

কুষ্টিয়ায় সন্ত্রাসীর হামলায় আহত ব্যক্তির মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ২ বার দেখা হয়েছে
গোলাম হায়দার।

কুষ্টিয়া প্রতিনিধি || কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় মুখোশধারী সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত টিভি মেকানিক গোলাম হায়দার (৬০) মারা গেছেন।

শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে ভেড়ামারা পৌরসভার দক্ষিণ রেলগেট এলাকায় নিজ দোকানের সামনে তিনি হামলার শিকার হন।

নিহত গোলাম হায়দারের ছেলে পলাশ মৃত্যুর তথ্য জানিয়েছেন। গোলাম হায়দার ভেড়ামারা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাচারীপাড়া এলাকার বাসিন্দা।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, গোলাম হায়দার প্রায় ৪৫ বছর ধরে পৌরসভার দক্ষিণ রেলগেট বোর্ড স্কুলের সামনে টিভি মেরামতের কাজ করতেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার (১৩ আগস্ট) এশার নামাজের পর তিনি দোকান খুলতে যান। দোকানের শাটার খোলার সময় পেছন থেকে ৩-৪ জন মুখোশধারী তার ওপর হামলা চালায়।

পরিবারের দাবি, হামলাকারীদের হাতে হাতুড়ি, রামদা, হাতকুড়াল, জিআই পাইপ ও লোহার রড ছিল। তারা গোলাম হায়দারের মাথায় ৭-৮টি আঘাত করে। এছাড়া তার ডান পায়ের নিচের অংশ ভেঙে যায়। শরীরের বিভিন্ন স্থানেও গুরুতর আঘাতের চিহ্ন ছিল।

গোলাম হায়দারের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের ছেলে পলাশ বলেন, ‘‘আমার বাবাকে ৩-৪ জন মুখোশধারী পেছন থেকে হামলা করে। তারা হাতুড়ি, রামদা, হাতকুড়াল, জিআই পাইপ ও লোহার রড ব্যবহার করেছেন।’’ তিনি পিতা হত্যার বিচার দাবি করেন।

তিনি আরও জানান, তার বাবার মরদেহের ময়নাতদন্ত রোববার (১৬ আগস্ট) সকালে হওয়ার কথা রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ দাফন করা হবে। এরপর থানায় গিয়ে মামলা করবেন।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, হত্যার ঘটনায় থানায় প্রাথমিকভাবে অভিযোগ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT