1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
নড়াইলে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার - দৈনিক প্রথম ডাক
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

নড়াইলে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে
গ্রেপ্তার আমির মুনসী (বাঁয়ে)

নড়াইল প্রতিনিধি || নড়াইলের কালিয়া উপজেলায় ২২ বছর বয়সী বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আমির মুনসী (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগীর বোন শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে বাদী হয়ে মামলা করছেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার একটি গ্রামে বাকপ্রতিবন্ধী তরুণী বাড়িতে একা ছিলেন। এই সুযোগ কাজে লাগিয়ে আমির মুনসী মেয়েটিকে ধর্ষণ করেন। এর আগেও আমির মুনসী মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করেন বলে মামলায় উল্লেখ করেছে পরিবার।

ধর্ষণের বিষয়টি এলাকায় জানাজানি হলে শুক্রবার রাতে অভিযুক্ত আমির মুনসীকে আসামি করে ভুক্তভোগী তরুণীর বড় বোন কালিয়া থানায়
বাদী হয়ে মামলা করেন।

কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইদ্রিস আলী বলেন, ‍“আমির মুনসীর বিরদ্ধে থানায় ধর্ষণ মামলা হয়েছে। রাতেই তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (২৯ আগস্ট) তাকে আদালতে পাঠানো হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT