1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
খুলনায় আদালত চত্বরে ২ জনকে গুলি করে হত্যা - দৈনিক প্রথম ডাক
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
নোয়াখালীতে সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের বৃক্ষরোপন কর্মসূচী উদ্ভোধন দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল ব্যবসায়ীর অর্ধগলিত লাশ কুষ্টিয়া-১ আসনের এমপির হোয়াটসঅ্যাপ হ্যাক, আর্থিক লেনদেন না করার আহ্বান সিলেট-জাফলং রেলপথের সম্ভাব্যতা সমীক্ষা চূড়ান্ত এক মাসে গণতন্ত্র শক্তিশালী হলে সাম্প্রদায়িক সম্প্রীতিও শক্তিশালী হবে: নাহিদ ইসলাম ৮০ পেরিয়ে কিংবদন্তি খুরশীদ আলম কীর্তন শেষে ফেরার পথে নৌকাডুবিতে একজনের মৃত্যু গোরস্থানে চাঁদা বকেয়া থাকায় আটকে গেল নাসির উদ্দিনের দাফন নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত কালিন্দী নদীতে নিখোঁজ জেলের মরদেহ মিলল ইছামতীতে

খুলনায় আদালত চত্বরে ২ জনকে গুলি করে হত্যা

খুলনা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৫১ বার দেখা হয়েছে
খুলনা আদালতের সামনের সড়কে সন্ত্রাসীরা গুলি চালায় রবিবার দুপুরে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন

খুলনা প্রতিনিধি || মামলায় হাজিরা দিয়ে বের হওয়ার সময় খুলনায় আদালতের প্রধান ফটকের সামনের রাস্তায় দুজনকে গুলি করে হত্যা করা হয়েছে। রবিাবর (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে একজনের নাম ফজলে রাব্বি রাজন। অন্যজনের নাম হাসিব। তারা সোনাডাঙ্গা থানার একটি অস্ত্র মামলার আসামি ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতরা আদালতে হাজিরা দিতে এসেছিলেন। হাজিরা শেষে আদালত চত্বর থেকে বের হওয়ার সময় দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। পাশাপাশি তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই একজন মারা যান। গুরুতর আহত অবস্থায় অন্যজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের প্রাথমিক তদন্তে ঘটনাটিকে পরিকল্পিত হত্যার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ওই এলাকায় পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT