1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
কালিন্দী নদীতে নিখোঁজ জেলের মরদেহ মিলল ইছামতীতে - দৈনিক প্রথম ডাক
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
নোয়াখালীতে সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের বৃক্ষরোপন কর্মসূচী উদ্ভোধন দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল ব্যবসায়ীর অর্ধগলিত লাশ কুষ্টিয়া-১ আসনের এমপির হোয়াটসঅ্যাপ হ্যাক, আর্থিক লেনদেন না করার আহ্বান সিলেট-জাফলং রেলপথের সম্ভাব্যতা সমীক্ষা চূড়ান্ত এক মাসে গণতন্ত্র শক্তিশালী হলে সাম্প্রদায়িক সম্প্রীতিও শক্তিশালী হবে: নাহিদ ইসলাম ৮০ পেরিয়ে কিংবদন্তি খুরশীদ আলম কীর্তন শেষে ফেরার পথে নৌকাডুবিতে একজনের মৃত্যু গোরস্থানে চাঁদা বকেয়া থাকায় আটকে গেল নাসির উদ্দিনের দাফন নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত কালিন্দী নদীতে নিখোঁজ জেলের মরদেহ মিলল ইছামতীতে

কালিন্দী নদীতে নিখোঁজ জেলের মরদেহ মিলল ইছামতীতে

সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ২ বার দেখা হয়েছে
পিয়ার আলী গাজী

সাতক্ষীরা প্রতিনিধি || সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে পিয়ার আলী গাজীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) রাত ১১টার দিকে ইছামতী নদীর খারহাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে, গত ৩০ জুলাই কালিন্দী নদীতে মাছ ধরতে গি‌য়ে নিখোঁজ হন তি‌নি। পিয়ার আলী গাজী উপজেলার বসন্তপুর গ্রামের বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে পিয়ার আলী গাজী মাছ ধরার উদ্দেশ্যে কালিন্দী নদীতে যান। নির্ধারিত সময় শেষে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে নদীর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। তবে, কোথাও তার সন্ধান মেলেনি।

শুক্রবার সকাল থেকে ফায়ার সার্ভিস, পুলিশ, বিজিবি, ডুবুরি দল ও স্থানীয় শতাধিক মানুষ নদী ও আশপাশের এলাকায় দিনব্যাপী উদ্ধার অভিযান পরিচালনা করেন। কিন্তু সন্ধ্যা পর্যন্তও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

রাত ১১টার দিকে ইছামতী নদীর খারহাট এলাকায় মাছ ধরার সময় এক জেলে একটি মরদেহ ভাসতে দেখেন। বিষয়টি তিনি পিয়ার আলীর ছেলে আব্দুস সবুরকে ফোনে জানালে তিনি সহযোগীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার ও শনাক্ত করেন।

কা‌লিগঞ্জ থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT