1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
মমেক হাসপাতালে ২ ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

মমেক হাসপাতালে ২ ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৬৮ বার দেখা হয়েছে
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল।

ময়মনসিংহ প্রতিনিধি || গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের সেপ্টেম্বর থেকে হাসপাতালে ২৮ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেঙ্গু ইউনিটের ফোকাল পার্সন ডা. ফরহাদ হোসেন হীরা জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার আরজুন সরকার (৬৫) ও জামালপুরের সরিষাবাড়ি উপজেলার শিউলী আক্তার (৪৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

এছাড়াও বর্তমানে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ৬৫ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে পুরুষ ৩৭ জন, নারী রোগী ১৫ জন এবং শিশু রয়েছে আরো ১৩ জন।

প্রতিনিয়ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়লেও। ডেঙ্গু প্রতিরোধে স্থানীয়ভাবে দৃশ্যমান কোন উদ্যোগ না থাকায় অসন্তোষ সৃষ্টি হয়েছে ভুক্তভোগী মহলে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT