1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে: রাশেদ খান - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে: রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৪ বার দেখা হয়েছে
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

নিজস্ব প্রতিবেদক || গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, “সরকার যদি আগামীতে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে চায়, তাহলে প্রথম কাজ হবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দেওয়া। ওসমান হাদির ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে এবং ওসমান হাদিকে যারা গুলি করেছে, তাদের অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে।”

শনিবার (১৩ ডিসেম্বর) ঢাকা এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদেরকে এ কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, “ওসমান হাদি যদি আমাদের মধ্যে ফিরে না আসে, তাহলে তার জবাবদিহিতা সরকারকে দিতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা কোনোভাবেই এই ঘটনার দায় এড়াতে পারেন না। আমরা মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করতে পারবে না।”

রাশেদ খান বলেন, “ওসমান হাদিকে ছাত্রলীগের দুর্বৃত্তরা গুলি করেছে। বর্তমানে তার অবস্থা খুবই গুরুতর। এই মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কিছুই করার নেই।”

তিনি আরো বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে ৫০ জন প্রার্থীকে টার্গেট করেছে আওয়ামী দুর্বৃত্তরা। তার অংশ হিসেবেই ওসমান হাদিকে গুলি করা হয়েছে। এই দুর্বৃত্তরা তার সঙ্গে বন্ধু হিসেবে মিশেছে, তার অফিসে অনেকবার গিয়েছে।”

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, “নির্বাচনকে কেন্দ্র আওয়ামী লীগ যে ঘৃণ্য পরিকল্পনা গ্রহণ করেছে, সেই পরিকল্পনার বিষয়ে আমি দুজন উপদেষ্টার সঙ্গে কথা বলেছিলাম। আমি ব্যক্তিগতভাবে প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছি। আমি বলেছি, যদি আওয়ামী লীগকে কোনোভাবে সুযোগ দেওয়া হয় তাহলে নির্বাচনের মাঠে আমরা থাকতে পারব না।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT