1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
অস্ট্রেলিয়ায় সৈকতে ২ হামলাকারী ভারতীয় বংশোদ্ভূত - দৈনিক প্রথম ডাক
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

অস্ট্রেলিয়ায় সৈকতে ২ হামলাকারী ভারতীয় বংশোদ্ভূত

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৪১ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || অস্ট্রেলিয়ার সিডনির বিখ্যাত বন্ডি সমুদ্র সৈকতে ইহুদিদের একটি উৎসবে সশস্ত্র হামলাকারী বাবা ও ছেলে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের(আইএস) এর আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন। তারা হামলার আগে ফিলিপাইন সফর করেছিলেন বলে মঙ্গলবার জানিয়েছে অস্ট্রেলীয় পুলিশ।

রবিবার বন্ডি সৈকতে হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ২২ জন। হামলাকারী সাজিদ আকরাম ভারতীয় পাসপোর্টধারী এবং তার ছেলে নাভিদ আকরাম অস্ট্রেলিয়ার পাসপোর্টধারী। পুলিশের পাল্টা গুলিতে নাভিদ গুরুতর আহত হয়েছেন এবং তার বাবা সাজিদ নিহত হয়েছেন। নাভিদ পেশায় ছিলেন রাজমিস্ত্রি এবং তারা বাবা সাজিদ ছিলেন ফল বিক্রেতা।

অস্ট্রেলিয়ার পুলিশ জানিয়েছে, বাবা–ছেলে দুজনই গত মাসে ফিলিপাইন সফর করেছিলেন। সফরের উদ্দেশ্য এখনো তদন্তাধীন।

ফিলিপাইনের অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, সাজিদ ও নাভিদ ১ নভেম্বর ম্যানিলায় যান এবং সেখান থেকে দাভাওতে যান। ২৮ নভেম্বর তারা অস্ট্রেলিয়ায় ফিরে যান।

অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশের কমিশনার ক্রিসি ব্যারেট সংবাদ সম্মেলনে বলেছেন, “প্রাথমিক ইঙ্গিত বলছে, এটি ইসলামিক স্টেটের মাধ্যমে অনুপ্রাণিত একটি সন্ত্রাসী হামলা, যা একজন বাবা ও তার ছেলে সংঘটিত করেছে বলে অভিযোগ রয়েছে। এগুলো কোনো ধর্মের কাজ নয়, এগুলো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে নিজেদের যুক্ত করা ব্যক্তিদের কাজ।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT