1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
সাবেক প্রতিমন্ত্রী এনামুর রহমান রিমান্ড শেষে কারাগারে - দৈনিক প্রথম ডাক
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
শিক্ষকের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় আটকে গেল কুবি শিক্ষার্থীর সনদ বেরোবিতে ১৮ শিক্ষার্থী পেলেন ডিনস ও মেরিট অ্যাওয়ার্ড জবি ফিচার, কলাম ও কনটেন্ট রাইটার্সের নেতৃত্বে ফাহিম-অমি ঢাবির বরখাস্তকৃত শিক্ষকদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ চায় শিক্ষক সমাজ ঢাবি হলের ভিপি রাত্রীর বিরুদ্ধে চাঁদা দাবির প্রমাণ পায়নি তদন্ত কমিটি নোবিপ্রবিতে তুরস্কের সাকারিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল ছুটির দিনে একটু বেশি ঘুম কতটা উপাকারী? অভিষেকেই ভূয়সী প্রশংসা কুড়াচ্ছেন হৃতিকপুত্র ট্রান্সফারের রেকর্ড গড়ে চেলসি ছেড়ে সিটিতে আর্জেন্টাইন এনজো মার্কিন হামলায় ইরানে নিহত ১২, ইরাক-জর্ডান-বাহরাইনে পাল্টা হামলা

সাবেক প্রতিমন্ত্রী এনামুর রহমান রিমান্ড শেষে কারাগারে

প্রথম ডাক রিপোর্ট
  • প্রকাশের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৩৯ বার দেখা হয়েছে

প্রথম ডাক রিপোর্ট || বৈষম্য বিরোধী আন্দোলনে মো. সাগর নামে এক ব্যক্তি নিহতের ঘটনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানকে ৬ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (২ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত তার জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলা তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম ৬ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেছিলেন।

গত ২৬ জানুয়ারি রাজধানীর ভাটারা এলাকা থেকে এনামুর রহমানকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ২৭ জানুয়ারি তাকে আদালতে হাজির করা হলে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

গত বছরের ১৯ জুলাই মিরপুর গোলচত্ত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন মো. সাগর। ওইদিন বিকাল ৪টায় তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় ২৭ নভেম্বর নিহতের মা বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন। এ মামলায় শেখ হাসিনাসহ ২৪২ জন আসামি করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT