1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
বিসিসিআই সভাপতি হচ্ছেন মিঠুন মানহাস - দৈনিক প্রথম ডাক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

বিসিসিআই সভাপতি হচ্ছেন মিঠুন মানহাস

খেলাধুলা ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৮ বার দেখা হয়েছে

খেলাধুলা ডেস্ক || ক্রিকেট বিশ্বের সবচেয়ে ধনাঢ্য বোর্ড ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। তাদের ভবিষ্যৎ সভাপতি কে হবেন তা নিয়ে জল্পনা কল্পনা থাকবে তা একেবারেই স্বাভাবিক ঘটনা।

নতুন বোর্ড সভাপতি হিসেবে একেবারেই নতুন মুখ পেতে যাচ্ছে বিসিসিআই। সব ঠিকঠাক থাকলে প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস বিসিসিআইয়ের হট চেয়ারে বসছেন। টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে এ খবর নিশ্চিত করেছে।

জম্মু-কাশ্মীর থেকে বিসিসিআই-তে প্রতিনিধিত্ব করছেন মিঠুন। আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও ভারতীয় ‘এ’ দল, আইপিএল ও দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই বোর্ড সভাপতি হতে চলেছেন মিঠুন। রবিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি পদে মনোনয়ন জমা দেন।

সৌরভ গাঙ্গুলি ফের বিসিসিআই সভাপতি হতে পারেন এমন কথা শোনা যাচ্ছিল। কিংবদন্তি স্পিনার হরভজন সিংয়ের নামও আসছিল। তবে, শেষ পর্যন্ত এই দুই ক্রিকেটারের কেউই বিসিবিআই সভাপতি হচ্ছেন না।

আগামী ২৮ সেপ্টেম্বর মুম্বাইয়ে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় বিভিন্ন পদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

৪৫ বছর বয়সী মিঠুন দুই বছর বাংলাদেশে অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং পরামর্শক হিসেবেও কাজ করেছেন। এছাড়া, আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাব, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটানস দলের সঙ্গে কাজ করেছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT