1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
দারুণ জয়ে বিশ্বকাপ যাত্রায় রঙিন সূচনা ভারতের মেয়েদের - দৈনিক প্রথম ডাক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

দারুণ জয়ে বিশ্বকাপ যাত্রায় রঙিন সূচনা ভারতের মেয়েদের

খেলাধুলা ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৩০ বার দেখা হয়েছে

খেলাধুলা ডেস্ক || নারী ওয়ানডে বিশ্বকাপের জমকালো উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ভারত দারুণ জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে গুয়াহাটির নেহরু স্টেডিয়ামে হরমনপ্রীত কৌরের দল লঙ্কানদের ৫৯ রানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করল দাপটের সঙ্গে।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে প্রথমে ছন্দে থাকলেও মাঝপথে বড় ধাক্কা খায় ভারত। ১২০ রানে মাত্র দুই উইকেট হারানোর পর হঠাৎ ১১ বলে চার উইকেট হারিয়ে ১২৪ রানে নেমে আসে দলের সংগ্রহ। ইনোকা রানাভিরার ঘূর্ণিতে তখন চাপে পড়ে স্বাগতিকরা। তবে সেখানেই জ্বলে ওঠেন অমনজোত কৌর ও দীপ্তি শর্মা। তাদের ১০৩ রানের দুর্দান্ত জুটি দলকে টেনে তোলে বিপদ থেকে। অমনজোত খেলেন দায়িত্বশীল ৫৭ রানের ইনিংস, দীপ্তি তুলে নেন ৫৩ রান। শেষ দিকে স্নেহ রানার ঝোড়ো ১৫ বলে ২৮ রানে ভর করে ভারত নির্ধারিত ৪৭ ওভারে দাঁড় করায় ২৬৯ রানের লড়াকু সংগ্রহ।

বৃষ্টির কারণে শ্রীলঙ্কার লক্ষ্য নির্ধারিত হয় ২৭১ রান। রান তাড়া করতে নেমে চামারি আতাপাত্তুর নেতৃত্বে শুরুটা ভালোই করেছিল লঙ্কানরা। একসময় ৮২ রানে মাত্র একটি উইকেট হারিয়েই এগোচ্ছিল দল। তবে আতাপাত্তু (৪৩) ফেরার পর হঠাৎই ভেঙে পড়ে তাদের ইনিংস। একপর্যায়ে ১৪০ রানে ছয় উইকেট হারানোর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি অতিথিরা। শেষ পর্যন্ত ৪৬তম ওভারে অলআউট হয় ২১১ রানে।

বল হাতে দীপ্তি শর্মা দেখালেন অলরাউন্ড নৈপূণ্য। হাফসেঞ্চুরির পর তুলে নেন তিনটি উইকেট। স্নেহ রানা ও শ্রী চরাণি মিলে নেন আরও দুটি করে উইকেট।

২২ হাজারেরও বেশি দর্শকে গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। ২২,৮৪৩ দর্শকের উপস্থিতি নারী বিশ্বকাপের গ্রুপপর্বের ম্যাচে সর্বকালের সর্বোচ্চ। দর্শক, আবহ ও মাঠের লড়াই; সব মিলিয়ে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচকে রূপ দেয় উৎসবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT