1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর সদর দপ্তরের কাছে বিস্ফোরণ, নিহত ১০ - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর সদর দপ্তরের কাছে বিস্ফোরণ, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১২৭ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || পাকিস্তানের কোয়েটার ফ্রন্টিয়ার কর্পস (এফসি) সদর দপ্তরের কাছে একটি ব্যস্ত রাস্তায় বোমা বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন। মঙ্গলবার এ ঘটনা ঘটেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

ডন ডটকমকে বেলুচিস্তানের স্বাস্থ্যমন্ত্রী বখত মুহাম্মদ কাকার নিহত ও আহতের সংখ্যা নিশ্চিত করে বলেছেন, “বিস্ফোরণে ১০ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন। আহতদের সিভিল হাসপাতাল এবং ট্রমা সেন্টারে নেওয়া হয়েছে।”

এদিকে, সিভিল লাইনস পুলিশ স্টেশন হাউস অফিসার (এসএইচও) আমিন জাফর বলেছেন, “বিস্ফোরণের পর আটটি মৃতদেহ সিভিল হাসপাতালে আনা হয়েছে।”

সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসএসপি) স্পেশাল অপারেশনস কোয়েটা মুহাম্মদ বালুচ বলেছেন, “মডেল টাউন থেকে ফ্রন্টিয়ার কর্পস (এফসি) সদর দপ্তরের কাছে হালি রোডের দিকে একটি বিস্ফোরকবাহী গাড়ি মোড় নেওয়ার সময় বিস্ফোরণটি ঘটে।”

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুগতি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং এটিকে ‘সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছেন।

তিনি বলেছেন, “ঘটনার পর নিরাপত্তা বাহিনী দ্রুত এবং কার্যকর প্রতিক্রিয়া দেখিয়ে চার সন্ত্রাসীকে হত্যা করে। সন্ত্রাসীরা কাপুরুষোচিত কর্মকাণ্ডের মাধ্যমে জাতির সংকল্পকে দুর্বল করতে পারে না। জনগণ এবং নিরাপত্তা বাহিনীর আত্মত্যাগ বৃথা যাবে না। আমরা বেলুচিস্তানকে শান্তিপূর্ণ ও নিরাপদ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমি শহীদদের পরিবারের সাথে সংহতি প্রকাশ করছি, তাদের মর্যাদার উন্নতি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT