1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্প, ২৬ জনের মৃত্যু - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্প, ২৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৩৩ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || ফিলিপাইনের মধ্যাঞ্চলে ৬.৯ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, ১৫০ জন আহত হয়েছেন। ধসে পড়েছে অনেক ভবন। নিখোঁজ রয়েছেন অনেকে। উদ্ধার তৎপরতা চলছে। ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ চাপা পড়েছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৯টা ৫৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, সেবুর উত্তর প্রান্তে বোগো শহরের কাছে উপকূলে ভূমিকম্পের উৎপত্তি হয়। পরপর চারটি শক্তিশালী আফটারশকও অনুভূত হয়েছে।

ভূমিকম্পে শত বছরের পুরনো একটি গির্জাসহ একাধিক ভবন ধসে পড়ে। সেবুর একটি সেতু প্রচণ্ডভাবে কেঁপে ওঠায় মোটরসাইকেল চালকেরা গাড়ি থামিয়ে রেলিং আঁকড়ে ধরেন। বিদ্যুৎ বিভ্রাটও হয়েছে বিভিন্ন এলাকায়।

সেবুর গভর্নর পামেলা বারিকুয়াত্রো জানিয়েছেন, বেশ কিছু বাড়ি ও একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। আটকে পড়া ও আহতদের উদ্ধারে জরুরি মেডিকেল টিম পাঠানো হয়েছে।

সাহায্যের আবেদন জানিয়ে তিনি বলেন, “আমাদের ওষুধ, খাবার ও চিকিৎসক দলের জরুরি প্রয়োজন।” সবচেয়ে ক্ষতিগ্রস্ত সান রেমিজিও শহর। শহরটির একটি স্পোর্টস কমপ্লেক্স ধসে পড়ে সাত জন নিহত হয়েছেন, যাদের মধ্যে দমকল ও কোস্টগার্ড সদস্যও রয়েছেন।

বোগো সিটিতে অন্তত ১৩ জন, মেডেলিন ও টাবুয়েলানে আরো দুজন নিহত হয়েছেন বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT