1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
মধ্যস্থতাকারীর ভূমিকায় ফিরেছে কাতার - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

মধ্যস্থতাকারীর ভূমিকায় ফিরেছে কাতার

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৪৯ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || গাজা যুদ্ধ বন্ধে হামাসের সঙ্গে আলোচনার জন্য মধ্যস্থতাকারীর ভূমিকায় ফিরেছে কাতার। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কাতারে হামলার জন্য ক্ষমা প্রার্থনার পর মঙ্গলবার এ ঘোষণা দিলো দোহা।

মঙ্গলবার কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি জানিয়েছেন, গাজায় যুদ্ধ বন্ধে তাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে তারা প্রস্তুত।

সোমবার হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ত্রিপক্ষীয় ফোনালাপে, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানিকে বলেছেন যে ৯ সেপ্টেম্বরের হামলায় একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তার মৃত্যু এবং কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য তিনি দুঃখিত। ইসরায়েল ভবিষ্যতে আর এই ধরনের হামলা চালাবে না বলে নিশ্চিত করেছেন নেতানিয়াহু।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নেতানিয়াহু ‘কাতারের সার্বভৌমত্বের উপর হামলার জন্য ক্ষমা চেয়েছেন।’ তাই শেখ মোহাম্মদ ‘মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবিত কাঠামোর মধ্যে গাজা উপত্যকায় যুদ্ধের অবসান ঘটানোর প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য দেশটির প্রস্তুতি’র ওপর জোর দিয়েছেন।

কাতার ২০১২ সাল থেকে হামাসের রাজনৈতিক ব্যুরোকে আতিথ্য দিয়ে আসছে এবং গাজায় ২৩ মাস ধরে চলা যুদ্ধের সময় হামাস ও ইসরায়েলের মধ্যে পরোক্ষ আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র ও মিশরের সাথে কাজ করেছে। কাতার মধ্যাপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ মিত্র এবং সেখানে একটি আমেরিকান বিমানঘাঁটিও রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT