1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
মূল্যস্ফীতি ৭ শতাংশে নামানো সম্ভব, আশা অর্থ উপদেষ্টার - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

মূল্যস্ফীতি ৭ শতাংশে নামানো সম্ভব, আশা অর্থ উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৩১৮ বার দেখা হয়েছে
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ফাইল ফটো।

নিজস্ব প্রতিবেদক || মূল্যস্ফীতির নাগাম টেনে ধরার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সঠিক নীতিমালা ও বাজার নিয়ন্ত্রণের মাধ্যমে আগামী জুনের মধ্যে মূল্যস্ফীতি ৭ শতাংশে নামিয়ে আনা সম্ভব হবে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন আশার কথা শোনান অর্থ উপদেষ্টা। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তার মতে, রাজনৈতিক অঙ্গীকার ছাড়া এই সমস্যা সমাধান করা সম্ভব নয়।

তিনি বলেন, আগে যেখানে এক টাকা চাঁদা নেওয়া হতো, এখন দেড় থেকে দুই টাকা নেওয়া হচ্ছে। ৫ আগস্টের পর থেকে বিভিন্ন পক্ষ চাঁদাবাজিতে জড়িয়েছে। পুরোনো চক্রগুলোও সক্রিয় রয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, “চাঁদাবাজির সঙ্গে জড়িতরাই আবার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সদস্য। এর ফলে পণ্যমূল্যও বাড়ছে। কিন্তু এটি আমার মন্ত্রণালয়ের আওতাভুক্ত কাজ নয়। অন্তর্বর্তী সরকার একে ধরো, ওকে ধরো নীতিতে চলে না।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মাসওয়ারি মূল্যস্ফীতির সর্বশেষ তথ্য প্রকাশ করে গত ৭ সেপ্টেম্বর। ওই তারিখে আগস্ট মাসের মূল্যস্ফীতি চিত্র প্রকাশ করা হয়েছিল।

আগস্টে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়ায় ৮ দশমিক ২৯ শতাংশে, যা গত জুলাই মাসের চেয়ে কম। জুলাইয়ে এই হার ছিল ৮ দশমিক ৫৫।

গত ৩৭ মাসের মধ্যে আগস্টে এসে মূল্যস্ফীতি সর্বনিম্ন হয়। কমার এই ধারা অব্যাহত থাকার আশা দেখছেন অর্থ উপদেষ্টা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT