1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
নেত্রকোণায় কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

নেত্রকোণায় কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ

নেত্রকোণা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৯৯ বার দেখা হয়েছে

নেত্রকোণা প্রতিনিধি || নেত্রকোণার মদনে কথা কাটাকাটির জেরে হারুন চৌধুরী (৬০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের রুদ্রশ্রী গ্রামে ঘটনাটি ঘটে। নিহত হারুন একই উপজেলার তিয়শ্রী ইউনিয়নের শিবপাশা গ্রামের বাসিনন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিবপাশা ও রুদ্রশ্রী গ্রামের অবস্থান পাশাপাশি। গতকাল সন্ধ্যায় কৃষি জমিতে কাজের জন্য শ্রমিক খুঁজতে রুদ্রশ্রী গ্রামে যান হারুন। সেখানে একটি বিষয় নিয়ে স্থানীয় শাহাবুদ্দিন নামে এক ব্যক্তির সঙ্গে তার কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে শাহাবুদ্দিনসহ কয়েকজন মিলে হারুনকে মারধর করেন। গুরুতর অবস্থায় তাকে স্থানীয়রা মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসক হারুনকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাতিজা পলক চৌধুরী বলেন, “আমার চাচা শ্রমিকের খোঁজে পাশের গ্রামে যান। সেখানে শাহাবুদ্দিন ও তার সহযোগীরা তাকে পিটিয়ে আহত করে। হাসপাতালে নেওয়ার আগেই চাচা মারা যান।”

মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তায়েব হোসেন বলেন, “হারুন চৌধুরীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।”

মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামসুল আলম শাহ বলেন, “ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। মরদেহ হাসপাতালে রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT