1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ভিসা জটিলতা কাটিয়ে যোগ দিলেন নাঈম - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

ভিসা জটিলতা কাটিয়ে যোগ দিলেন নাঈম

খেলাধুলা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৩৯ বার দেখা হয়েছে

খেলাধুলা প্রতিবেদক || ভিসা জটিলতার কারণে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাওয়া হয়নি সৌম্য সরকারের। এর পর ভিসা জটিলতায় পড়েন ওয়ানডে দলে থাকা মোহাম্মদ নাইম শেখও।

প্রথম ওয়ানডেতে খেলা হয়নি এই বাঁহাতি ওপেনারের। তবে সৌম্যর মতো তাকে ছিটকে যেতে হইনি। শুক্রবার রাতে রওণা হয়ে আজ সকালেই দলের সঙ্গে যোগ দিয়েছেন নাঈম।

বিকেলে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। নাঈমের খেলার তেমন সম্ভাবনা নেই। তার না থাকায় প্রথম ওয়ানডেতে তানজিদ হাসানের সঙ্গে ওপেনিংয়ে নেমেছিলেন সাইফ হাসান। এর মধ্যে দিয়েই ওয়ানডে অভিষেক হয়েছে তার। তবে অভিষেক রাঙাতে পারেননি তিনি। সাইফ আউট হয়েছেন ২৬ রান করে।

প্রথম ম্যাচে ৫ উইকেটে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি একই মাঠে ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT