1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
সেঞ্চুরিতে কোহলির পাশে গিল - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

সেঞ্চুরিতে কোহলির পাশে গিল

খেলাধুলা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৪২ বার দেখা হয়েছে

খেলাধুলা ডেস্ক || যশস্বী জয়সওয়াল ডাবল সেঞ্চুরির অপেক্ষায় ছিলেন। কিন্তু আগের দিনের ১৭৩ রানের সঙ্গে আজ কেবল ২ রান যোগ করতে পারেন ভারতীয় ওপেনার। ১৭৫ রানে রান আউট হন তিনি।

জয়সওয়াল ডাবল ছুঁতে না পারলেও ভারতের অধিনায়ক শুভমান গিল সেঞ্চুরি পেয়েছেন। ২০ রানে দিন শুরু করে অনায়েস ব্যাটিংয়ে তিন অঙ্ক ছুঁয়ে ফেলেন গিল। আর তাতে অন্যরকম এক রেকর্ডও করেছেন।

ভারতের অধিনায়ক হিসেবে এক বর্ষপঞ্জিকা ৫ টেস্ট সেঞ্চুরির রেকর্ড করেছেন। যেই রেকর্ডের একমাত্র মালিক আগে ছিলেন বিরাট কোহলি। ২০১৭ ও ২০১৮ পরপর দুই বছর কোহলির ৫টি করে সেঞ্চুরি করেছিলেন। গিল এই বছর ৫টি সেঞ্চুরি করলেন অধিনায়ক হিসেবে। সব মিলিয়ে তার সেঞ্চুরি ১০টি।

রোহিত শর্মার থেকে অধিনায়কত্ব পাওয়ার পর রান ফোয়ারা ছুটছে গিলের। ইংল্যান্ডের বিপক্ষে ১৪৭ রান দিয়ে শুরু পথ চলা শুরু। এরপর একই টেস্টে খেলেন ২৬৯ ও ১৬১ রানের ইনিংস। ইংল্যান্ড সফরে আরেকটি ১০৩ রানের ইনিংস খেলেন তিনি। এইবার ঘরের মাঠে দিল্লিতে করলেন অপরাজিত ১২৯ রান।

সব মিলিয়ে এই বছর ৮ ম্যাচে ৯৬৬ রান করছেন ৭৪.৩০ গড়ে। নিশ্চিতভাবেই সবার উপরে রয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT