1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
তালেবানের হামলায় ৫৮ পাকিস্তানি সেনা নিহত - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

তালেবানের হামলায় ৫৮ পাকিস্তানি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৫৩ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। রবিবার তালেবান সরকার নিশ্চিত করেছে যে, তারা উত্তর সীমান্তের একাধিক পাহাড়ি স্থানে পাকিস্তানি সেনাদের উপর আক্রমণ করেছে। তালেবানের হামলায় পাকিস্তানের ৫৮ সেনা নিহত হয়েছে।

একজন তালেবান মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, তাদের ‘প্রতিশোধমূলক পদক্ষেপে’ ৫৮ জন পাকিস্তানি সামরিক কর্মী নিহত হয়েছেন পাকিস্তান বৃহস্পতিবার আফগান আকাশসীমা লঙ্ঘন করেছে এবং তাদের সীমান্তের ভিতরে একটি বাজারে বোমা হামলা চালিয়েছে। এর প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি জানিয়েছেন, আফগান আক্রমণগুলো ‘বিনা উস্কানিতে’ করা হয়েছিল এবং বেসামরিক নাগরিকদের উপর গুলি চালানো হয়েছিল। পাকিস্তান ‘প্রতিটি ইটের বিনিময়ে একটি পাথর’ দিয়ে জবাব দেবে।

ইসলামাবাদ অভিযোগ করেছে যে কাবুল তার মাটিতে পাকিস্তানকে লক্ষ্য করে সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে। তবে এই দাবি তালেবান সরকার প্রত্যাখ্যান করেছে।

আফগান ও পাকিস্তান উভয় পক্ষই কুনার-কুরম অঞ্চলে ছোট অস্ত্র ও কামান ব্যবহার করেছে বলে জানা গেছে।

রবিবার এক সংবাদ সম্মেলনে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, ৫৮ জন পাকিস্তানি সেনা নিহত হওয়ার পাশাপাশি প্রায় ৩০ জন আহত হয়েছেন। নয়জন তালেবান যোদ্ধা মারা গেছেন এবং ১৬ থেকে ১৮ জন আহত হয়েছেন।

আফগান পররাষ্ট্রমন্ত্রী নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, পাকিস্তানের জনগণ এবং তাদের নেতৃত্বের সাথে “আমাদের কোনো সমস্যা নেই। পাকিস্তানে কিছু গোষ্ঠী রয়েছে যারা পরিস্থিতি নষ্ট করার চেষ্টা করছে। আফগানিস্তানের অধিকার আছে তাদের ভূখণ্ড এবং সীমান্ত নিরাপদ রাখার, এবং তাই তারা লঙ্ঘনের প্রতিশোধ নিয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT