1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
তামান্নাকে নিয়ে আন্নু কাপুরের ‘অশ্লীল’ মন্তব্য - দৈনিক প্রথম ডাক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

তামান্নাকে নিয়ে আন্নু কাপুরের ‘অশ্লীল’ মন্তব্য

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৫২ বার দেখা হয়েছে
তামান্না ভাটিয়া, আন্নু কাপুর

বিনোদন ডেস্ক || ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়াকে নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছেন প্রবীণ অভিনেতা আন্নু কাপুর। তার বক্তব্যকে ‘অশ্লীল’ ও ‘অবমাননাকর’ বলে মন্তব্য করেছেন নেটিজেনরা।

কয়েক দিন আগে শুভঙ্কর মিশ্রার পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হন আন্নু কাপুর। এ অনুষ্ঠানে তামান্নার ‘আজ কি রাত’ গানটি তাকে দেখান সঞ্চালক। গানের ভিডিও দেখেই আন্নু কাপুর বলেন—“কী সুন্দর, দুধের মতো গায়ের রং।”

তারপর সঞ্চালক আন্নু কাপুরকে জানান—তামান্না বলেছেন, “এই গান শুনে ছেলে-মেয়েরা ঘুমিয়ে পড়ে।” তার এই ভাইরাল বক্তব্য সম্পর্কে আপনার মন্তব্য কী? এই প্রশ্নের উত্তরে আন্নু কাপুর বলেন, “কোন বয়সের বাচ্চারা ঘুমিয়ে যায়? ৭০ বছরের বাচ্চাও তো হতে পারে?”

কটাক্ষের সুরে আন্নু কাপুর বলেন, “আমাদের বোন তার গানের সুর, তার দুধের মতো মুখ-শরীর দেখিয়ে বাচ্চাদের ঘুম পাড়িয়ে দিচ্ছে। যদি সে আমাদের বাচ্চাদের মিষ্টি ঘুম পাড়িয়ে দেয়, তাহলে এটা খুব ভালো। এটা এই দেশের জন্য অনেক বড় আশীর্বাদ হবে। কারণ তার জন্য আমাদের বাচ্চারা রাতে ভালো এবং সুস্থ ঘুম পাচ্ছে। যদি তার অন্য কোনো ইচ্ছা থাকে, তাহলে ঈশ্বর যেন তাকে তার ইচ্ছা পূরণ করার ক্ষমতা দান করেন। এটাই তার জন্য আমার আশীর্বাদ।”

আন্নু কাপুরের এই মন্তব্য দ্রুত সময়ের মধ্যে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। তার বক্তব্যকে ‘অশ্লীল’ বলছেন নেটিজেনরা। একজন লেখেন, “রাবিশ কথাবার্তা। আন্নু কাপুরের মতো একজন ব্যক্তি নারীকে নিয়ে এ ধরনের বাজে কথা প্রত্যাশিত নয়। এটি অবমাননাকর।” অন্যজন লেখেন, “দয়া করে সম্মান দিতে শিখুন। আপনার কি কন্যা বা নাতনি নেই?” আরেকজন লেখেন, “এই লোকটি ভয়ংকর মন্তব্য করে। লোকটিই অশ্লীল।”

গত বছর বক্স অফিস কাঁপানো অন্যতম বলিউড সিনেমা ‘স্ত্রী টু’। অমর কৌশিক পরিচালিত সিনেমাটিতে শ্রদ্ধা কাপুরের বিপরীতে অভিনয় করেন রাজকুমার রাও। বিশ্বব্যাপী সিনেমাটি আয় করে ৮৫৭ কোটি রুপির বেশি। বক্স অফিস ছাড়াও এ সিনেমার ‘আজ কি রাত’ শিরোনামের আইটেম গান দর্শক হৃদয়ে ঝড় তুলেছিল। এতে পারফর্ম করেন তামান্না ভাটিয়া। তার সঙ্গী ছিলেন পঙ্কজ ত্রিপাঠি ও রাজকুমার রাও।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT