1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
২০ তালেবান সেনাকে হত্যার দাবি পাকিস্তানের - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

২০ তালেবান সেনাকে হত্যার দাবি পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৩১ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || আফগান সীমান্তে সংঘর্ষে ১৫ থেকে ২০ জন আফগান তালেবানকে হত্যার দাবি করেছে পাকিস্তান। বুধবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ দাবি করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, বুধবার ভোরে আফগান তালেবানরা ‘স্পিন বোলদাক এলাকার চারটি স্থানে কাপুরুষোচিত আক্রমণ চালিয়েছে। পাকিস্তানি বাহিনী আক্রমণটি কার্যকরভাবে প্রতিহত করেছে।’

এতে জানানো হয়েছে, পাকিস্তানি সেনারা আক্রমণ প্রতিহত করার সময় ১৫ থেকে ২০ জন আফগান তালেবানকে হত্যা এবং আরো বেশ কয়েকজনকে আহত করেছে।

পাকিস্তানি সেনাবাহিনী জানিয়েছে, পরিস্থিতি এখনো জটিল হচ্ছে। ফিতনা-আল-খোয়ারিজ এবং (আফগান) তালেবানদের ঘাঁটিগুলোতে আরো তৎপরতা গড়ে তোলার খবর পাওয়া যাচ্ছে।

নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) ফিতনা-আল-খোয়ারিজ বলে আখ্যা দিয়ে থাকে পাকিস্তানি সেনাবাহিনী।

প্রসঙ্গত, বুধবার পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্তে আবারও সংঘাতের ঘটনা ঘটেছে। এতে পাকিস্তানি বাহিনীর হামলায় অন্তত ১২ জন আফগান বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে অভিযোগ করেছে কাবুলের তালেবান প্রশাসন। তালেবানের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ এক্স-এ পোস্ট করে বলেন, “আজ সকালে পাকিস্তানি বাহিনী আফগান ভূখণ্ডে হামলা চালায়। এতে ১২ জন বেসামরিক নিহত এবং ১০০ জনেরও বেশি আহত হয়েছেন।”

এর আগে গত রবিবার আফগানিস্তানের উত্তর সীমান্তের একাধিক পাহাড়ি স্থানে পাকিস্তানি সেনাদের উপর আক্রমণ করেছিল তালেবান। এই হামলায় পাকিস্তানের ৫৮ সেনা নিহত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT