1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
দোহায় আলোচনায় বসতে যাচ্ছে পাকিস্তান ও আফগানিস্তান - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

দোহায় আলোচনায় বসতে যাচ্ছে পাকিস্তান ও আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১২৪ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || এক সপ্তাহ ধরে চলা তীব্র সীমান্ত সংঘর্ষের পর গত সপ্তাহে সাময়িক যুদ্ধবিরতিতে রাজী হয়েছিল পাকিস্তান ও আফগানিস্তান। শনিবার কাতারের দোহায় প্রতিবেশী দুই দেশ শান্তি আলোচনায় বসবে বলে উভয় পক্ষ জানিয়েছে।

সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, পাকিস্তান ও আফগানিস্তান শুক্রবার দোহা আলোচনার সময়কালের জন্য যুদ্ধবিরতির মেয়াদ ৪৮ ঘন্টা বাড়িয়েছে।

আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেছেন, “প্রতিশ্রুতি অনুসারে, পাকিস্তানি পক্ষের সাথে আলোচনা আজ দোহায় অনুষ্ঠিত হবে।” প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মুহাম্মদ ইয়াকুবের নেতৃত্বে কাবুলের প্রতিনিধি দল দোহায় পৌঁছেছে বলে জানিয়েছেন তিনি।

এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ তালেবানদের প্রতিনিধিদের সাথে আলোচনার নেতৃত্ব দেবেন।

এতে বলা হয়েছে, “আলোচনায় আফগানিস্তান থেকে উদ্ভূত পাকিস্তানের বিরুদ্ধে সীমান্ত সন্ত্রাসবাদ বন্ধ এবং পাক-আফগান সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের উপর আলোকপাত করা হবে।”

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে বিরোধপূর্ণ ২ হাজার ৬০০ কিলোমিটার সীমান্ত রয়েছে। গত সপ্তাহে আফগানিস্তানে হামলা চালায় পাকিস্তানের বিমান বাহিনী। এর প্রতিক্রিয়ায় গত রবিবার আফগানিস্তানের উত্তর সীমান্তের একাধিক পাহাড়ি স্থানে পাকিস্তানি সেনাদের উপর আক্রমণ করেছিল তালেবান। এই হামলায় পাকিস্তানের ৫৮ সেনা নিহত হয়। বুধবার পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্তে আবারও সংঘাতের ঘটনা ঘটে। এতে পাকিস্তানি বাহিনীর হামলায় অন্তত ১২ জন আফগান বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে অভিযোগ করেছে কাবুলের তালেবান প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT