1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
হামাস সদস্যদের হত্যার হুমকি দিলেন ট্রাম্প - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

হামাস সদস্যদের হত্যার হুমকি দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১২৭ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সদস্যদের হত্যার হুমকি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার তিনি বলেছেন, সতর্ক করে দিয়েছেন যে, হামাস যদি গাজায় সন্ত্রাসী গোষ্ঠী এবং কথিত ইসরায়েলি সহযোগীদের লক্ষ্য করে হামলা চালাতে থাকে তাহলে তিনি তাদের উপর হামলাকে সমর্থন করবেন, অর্থাৎ ইসরায়েল ও ফিলিস্তিনি গোষ্ঠীর মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘন করবেন।

ট্রাম্প বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, “যদি হামাস গাজায় মানুষ হত্যা অব্যাহত রাখে, যা চুক্তিতে ছিল না, তাহলে আমাদের ভেতরে গিয়ে তাদের হত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই বিষয়ে আপনার মনোযোগের জন্য ধন্যবাদ!”

পরে সাংবাদিকদের সাথে এক আলাপচারিতায় ট্রাম্প সেই হুমকির ব্যাপারে স্পষ্ট করে জানিয়েছেন, মার্কিন বাহিনী গাজায় প্রবেশ করবে না।

ইসরায়েলের দিকে ইঙ্গিত করে তিনি বলেছেন, “এটা আমরা হব না। আমাদের করতে হবে না। খুব কাছের, খুব কাছের মানুষ আছে যারা প্রবেশ করবে এবং তারা খুব সহজেই কৌশলটি ব্যবহার করবে, কিন্তু আমাদের পৃষ্ঠপোষকতায়।”

এই মন্তব্যের দুদিন আগেই ট্রাম্প জানিয়েছিলেন, গাজায় সন্ত্রাসী গ্যাংগুলো নির্মূল করে হামাস খুব ভালো কাজ করছে।

মঙ্গলবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, “তারা খুব খারাপ, খুব খারাপ কয়েকটি গ্যাংকে নির্মূল করেছে। তারা তাদের নির্মূল করেছে এবং তারা বেশ কয়েকজন গ্যাং সদস্যকে হত্যা করেছে। এবং সত্যি বলতে, এটা আমাকে খুব একটা বিরক্ত করেনি। এটা ঠিক আছে।”

গাজায় এই সন্ত্রাসী গ্যাংগুলোর বিরুদ্ধে মানবিক সাহায্য লুটপাট এবং ইসরায়েলের হয়ে কাজ করার অভিযোগ রয়েছে। ইসরায়েল এই গ্যাংগুলোকে প্রত্যক্ষভাবে মদদ দিচ্ছে বলে এর আগে আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলো অভিযোগ করেছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT