1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
মাঠে ফিরে বিরাটের ডাক, রোহিতের ৮ - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

মাঠে ফিরে বিরাটের ডাক, রোহিতের ৮

খেলাধুলা ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৩৬ বার দেখা হয়েছে

খেলাধুলা ডেস্ক || এমন প্রত‌্যাবর্তন নিশ্চয়ই চাননি বিরাট কোহলি ও রোহিত শর্মা। টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরে যাওয়া সময়ের সেরা দুই ক্রিকেটার কেবল খেলে যাচ্ছেন ওয়ানডে ক্রিকেট। লম্বা সময় পর ভারত ওয়ানডে ক্রিকেট খেলায় তাদেরও মাঠে ফেরার অপেক্ষা দীর্ঘ হতে থাকে।

কিন্তু তাদের ফেরাটা একেবারেই রঙিন হলো না। নতুন অধিনায়ক শুভমান গিলের অধীনে প্রথম ম্যাচে পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিরাট কোহলি খুলতে পারেননি রানের খাতা। আর রোহিত করেন কেবল ৮ রান। ‍কোহলি পেয়েছেন ওয়ানডে ক্রিকেটে সপ্তম ডাকের তিক্ত স্বাদ।

দুই কিংবদন্তির ফেরাটা সুখকর হয়নি একদমই। ভালো অবস্থায় নেই ভারত। বৃষ্টির আগ পর্যন্ত ৪ উইকেটে তাদের পুঁজি কেবল ৪৬ রান।

রোহিতকে আউট করেন জশ ‌হ‌্যাজেলউড। তার লাফিয়ে উঠা শরীর বরাবর বাউন্সার থেকে ব‌্যাট সরাতে পারেননি রোহিত। আর কোহলি মিচেল স্টার্কের বলে ড্রাইভ খেলতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়েছেন কুপার কনোলির হাতে।

দুজনই সর্বশেষ ভারতের হয়ে খেলেছেন ৭ মাস আগে। ৯ মার্চ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে একসঙ্গে নেমেছিলেন। সময়ের হিসেবে ২২৩ দিন পর মাঠে ফিরে শুরুটা একেবারেই মন্দ হয়েছে দুজনের।

এদিকে ওয়ানডে অধিনায়কত্বের শুরুটা ভালো হয়নি গিলের। ভারতের নতুন অধিনায়ক ১৮ বলে ১০ রান করে এলিসের বলে উইকেটের পেছনে ক‌্যাচ দেন। এছাড়া শ্রেয়াস আইয়ার আউট হন ১১ রানে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT