1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
হামাসকে নিরস্ত্র করা না হলে গাজা যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

হামাসকে নিরস্ত্র করা না হলে গাজা যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১২১ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শনিবার সতর্ক করে দিয়ে বলেছেন, হামাসকে নিরস্ত্র না করা এবং ফিলিস্তিনি ভূখণ্ডকে সামরিক নিরস্ত্রীকরণ না করা পর্যন্ত গাজায় যুদ্ধ শেষ হবে না।

মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় শনিবার রাতে হামাসের সশস্ত্র শাখা এজ্জেদিন আল-কাসসাম ব্রিগেডস আরো দুই জিম্মির দেহাবশেষ হস্তান্তরের পর তার এই ঘোষণা এলো।

নেতানিয়াহুর কার্যালয় রবিবার গভীর রাতে জানিয়েছে, রেড ক্রসের একটি দল হামাসের কাছ থেকে দুই জিম্মির দেহাবশেষ পেয়েছে এবং গাজায় ইসরায়েলি বাহিনীর কাছে হস্তান্তর করেছে। সেখান থেকে তাদের শনাক্ত করার জন্য ইসরায়েলে নিয়ে যাওয়া হবে।

গাজায় এখনো মৃত জিম্মিদের দেহ হস্তান্তরের সমস্যা যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের বাস্তবায়নে একটি বাধা হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েল ভূখণ্ডের মূল রাফা ক্রসিং পুনরায় চালু করার সাথে জিম্মিদের দেহাবশেষ উদ্ধারের সম্পর্ক যুক্ত করেছে।

নেতানিয়াহু সতর্ক করে দিয়ে জানিয়েছেন, যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের কাজ সম্পন্ন করা যুদ্ধবিরতি শেষ করার জন্য অপরিহার্য এবং এর মধ্যে হামাসকে নিরস্ত্রীকরণ ও গাজা উপত্যকার সামরিকীকরণ অন্তর্ভুক্ত রয়েছে।

ডানপন্থী ইসরায়েলি চ্যানেল ১৪-কে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছেন, “যখন এটি সফলভাবে সম্পন্ন হবে আশা করা যায় সহজ উপায়ে, কিন্তু যদি না হয় তখন কঠিন উপায়ে যুদ্ধ শেষ হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT