1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
৩৬তম সিরিজ জয়ের অপেক্ষা বাংলাদেশের - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

৩৬তম সিরিজ জয়ের অপেক্ষা বাংলাদেশের

খেলাধুলা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১২৮ বার দেখা হয়েছে

খেলাধুলা প্রতিবেদক || সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ ঘরের মাঠে প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে পায়ের তলায় মাটি খুঁজে পেয়েছে। নিজেদের শেষ ১২ ওয়ানডের ১১টিতে হারের যন্ত্রণা ভুলে ফিরে পেয়েছে আত্মবিশ্বাস।

এখন সিরিজ জয়ের অপেক্ষা। পরিসংখ‌্যানের হিসেবে আজ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জিততে পারলে ওয়ানডেতে ৩৬তম সিরিজ জিতবে বাংলাদেশ।

গত বছরের মার্চে বাংলাদেশ সবশেষ সিরিজ জেতে শ্রীলঙ্কাকে হারিয়ে। এরপর চার সিরিজে চারটিতেই হার। আফগানিস্তান ও শ্রীলঙ্কার কাছে ২-১ ব‌্যবধান করে হার এবং ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের কাছে ৩-০ ব‌্যবধানে হোয়াইটওয়াশ হয়। এবার ক‌্যারিবীয়ানদের হারিয়ে সিরিজ জয়ের অপেক্ষায় মিরাজ অ‌্যান্ড কোং।

সিরিজ জয়ের ম‌্যাচে যথারীতি আলোচনায় মিরপুরের উইকেট। নব-পরিচর্যায় কালো মাটির পিচেও পুরনো চিত্রটা বদলায়নি। স্পিনারদের বিপক্ষে আজও কঠিন পরীক্ষা দিতে হবে দুই দলকেই। দুই দলই মাঠে নামার আগে স্পিনে শক্তি বাড়িয়েছে। বাংলাদেশ যুক্ত করেছে নাসুম আহমেদকে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ উড়িয়ে আনছে বামহাতি স্পিনার আকিল হোসেনকে। দুজনেরই আজকের ম্যাচে যার খেলার সম্ভাবনা জোরালো।

বাংলাদেশ এক পেসার নিয়ে মাঠে নামলে অবাক হওয়ার থাকবে না। এক্ষেত্রে একমাত্র পেসার হতে পারেন কেবল মোস্তাফিজুর রহমান। তাসকিন আহমেদকে দল বিশ্রামে রাখতে পারেন। এছাড়া আকিল হোসেন খেলতে পারেন রোমারিও শেফার্ড বা জাস্টিন গ্রিভসের জায়গায়।

বাংলাদেশ দল প্রথম ম্যাচটা জিতলেও ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা যে রয়েই গেছে সেটা স্পষ্ট। পুরো ৫০ ওভার ব্যাটিং করা হয়নি টানা সাত ওয়ানডে ম্যাচে। যা দুশ্চিন্তার বড় কারণ। আজ পারে কিনা সেটাই দেখার।

মিরপুরে দুপুর দেড়টায় দ্বিতীয় ওয়ানডেতে ফের মুখোমুখি হবে দুই দল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT