1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
বর্ষার পরিকল্পনায় হত্যা করা হয় জোবায়েদকে - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

বর্ষার পরিকল্পনায় হত্যা করা হয় জোবায়েদকে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১৪১ বার দেখা হয়েছে
জোবায়েদ হোসেন

নিজস্ব প্রতিবেদক || জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জোবায়েদ হোসেনকে হত্যার পরিকল্পনা করেন তার ছাত্রী বার্জিস শাবনাম বর্ষা। পরিকল্পনা বাস্তবায়ন করেন মাহির রহমান।

মঙ্গলবার (২১ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) এস এন মো. নজরুল ইসলাম বলেন, প্রেমঘটিত কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে। জোবায়েদের ছাত্রী বর্ষার সঙ্গে মাহির রহমানের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। বর্ষা পরে জোবায়েদের প্রতি দুর্বল হয়ে পড়লে মাহির ক্ষুব্ধ হয়ে ওঠেন। বর্ষা ও মাহির মিলে জোবায়েদকে হত্যার পরিকল্পনা করেন। মাহির তার সহযোগীদের নিয়ে ছুরি দিয়ে আঘাত করে জোবায়েদকে হত্যা করেন। পুলিশ বর্ষা ও মাহিরকে গ্রেপ্তার করেছে।

তিনি আরো বলেন, ২৬ সেপ্টেম্বর মাহির জোবায়েদের সঙ্গে বর্ষার সম্পর্কের বিষয়ে জানার পর শুরু হয় হত্যার পরিকল্পনা। বর্ষার সাবেক প্রেমিক মাহির রহমান ও তার বন্ধু ফারদিন আহমেদ মিলে এ হত্যাকাণ্ড ঘটান। মাহিরের সঙ্গে প্রেম করলেও বর্ষা জোবায়েরের সঙ্গে পরিচয়ের পর প্রেমে পড়ে যান। পরে মাহিরের সঙ্গে ব্রেকআপ করেন। কিন্তু, মাহিরকে ভুলতে পারছিলেন না বর্ষা। তাই, জোবায়েদকে হত্যার পরিকল্পনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT