1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
যুব এশিয়ান গেমসে ইতিহাস গড়ে প্রথম পদক এনে দিলো কাবাডির মেয়েরা - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

যুব এশিয়ান গেমসে ইতিহাস গড়ে প্রথম পদক এনে দিলো কাবাডির মেয়েরা

খেলাধুলা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ২৪৭ বার দেখা হয়েছে

খেলাধুলা প্রতিবেদক || যুব এশিয়ান গেমসের প্রথম দুই আসরে পদকশূন্য ছিলো বাংলাদেশ। তৃতীয় আসরে এসে বাংলাদেশকে পদক উপহার দিয়েছে প্রথম অংশ নেওয়া কাবাডি। ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ বালিকা কাবাডি দল।

বাহরাইনে তৃতীয় এশিয়ান যুব গেমসে শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথম পদক নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। গেমসের ইতিহাসে এটিই বাংলাদেশের প্রথম পদক জয়।

মেয়েদের কাবাডিতে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ, ভারত, ইরান, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। এই ইভেন্টে সেরা চারে থাকা দলগুলোর পদক নিশ্চিত হওয়ায় শ্রীলঙ্কাকে পরাজিত করে ব্রোঞ্জ পদক জয় করলো বাংলাদেশের মেয়েরা।

মঙ্গলবার বাহরাইনের ঈসা স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয় বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে। প্রথমার্ধে বাংলাদেশ ২৫-১৮ পয়েন্টের ব্যবধানে ৭ পয়েন্টে এগিয়ে ছিল। তবে দ্বিতীয়ার্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ে দুই দলই ২২ পয়েন্ট করে স্কোর করে। ৪৭-৪০ পয়েন্টের ব্যবধানে শ্রীলঙ্কাকে হারায় বাংলাদেশ। ম্যাচের শেষ বাঁশি বাজার সাথে সাথে উল্লাসে মাতে বাংলাদেশ দলের খেলোয়াড়রা।

তবে পদক নিশ্চিতের আগে গ্রুপ পর্বে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছিল বাংলাদেশের বালিকা কাবাডি দল। তারা ভারত, ইরান ও থাইল্যান্ডের কাছে হেরে গিয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT