1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
নাইজেরিয়ায় আবার জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ, নিহত ৩৮ - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

নাইজেরিয়ায় আবার জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ, নিহত ৩৮

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১২৩ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় জ্বালানিবাহী একটি ট্যাংকার ট্রাক বিস্ফোরণে নিহত হয়েছেন কমপক্ষে ৩৮ জন। স্থানীয় সময় মঙ্গলবার (২১ অক্টোবর) দেশটির নাইজার অঙ্গরাজ্যের এজ্জা গ্রামে কাচা-আগাই সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে আরো বহু মানুষ আহত হয়েছেন।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে দেশটিতে একই ধরনের দুটি ঘটনায় অন্তত ১১৬ জন জন প্রাণ হারিয়েছিলেন। গত বছরের অক্টোবরে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে ১৪৭ জন প্রাণ হারিয়েছিলেন। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল মঙ্গলবার জ্বালানি বোঝাই একটি ট্যাংকার সড়কের ক্ষতিগ্রস্ত অংশে উল্টে যায়। এরপর বিপুল পরিমাণ তেল রাস্তায় ছড়িয়ে পড়ে। আশপাশের বহু মানুষ তখন ট্যাংকার থেকে ছড়িয়ে পড়া জ্বালানি সংগ্রহে ছুটে আসে। কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে, মুহূর্তেই আগুনে পুড়ে যায় আশপাশের সবাই।

ফেডারেল রোড সেফটি কর্পসের (এফআরএসসি) নাইজার শাখার কমান্ডার হাজিয়া আইশাতু সাদু বলেন, “দুর্ঘটনাস্থলে এখনো উদ্ধার অভিযান চলছে। এই দুঃখজনক ঘটনায় ব্যস্ত ওই মহাসড়কে মারাত্মক যানজট তৈরি হয়েছে, বিশেষ করে সড়কের খারাপ অবস্থার কারণে।”

নাইজার অঙ্গরাজ্যের গভর্নর উমারু বাগো এক বিবৃতিতে বলেন, মানুষ এখনও ঝুঁকি জেনেও উল্টে যাওয়া ট্যাংকার থেকে তেল সংগ্রহের চেষ্টা করছে-এটা অত্যন্ত মর্মান্তিক ও হতাশাজনক। এটি আমাদের জন্য আরো একটি বেদনাদায়ক ও কঠিন ট্র্যাজেডি।

গত বছর নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু জ্বালানি ভর্তুকি তুলে দেওয়ার পর থেকে দেশটিতে তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। ফলে অনেক দরিদ্র মানুষ এখন বিপজ্জনকভাবে উল্টে যাওয়া ট্যাংকার থেকে জ্বালানি সংগ্রহের চেষ্টা করে।

পশ্চিম আফ্রিকার এই দেশটিতে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ এবং সড়ক দুর্ঘটনা বেশ সাধারণ ঘটনা। প্রায় সময়ই রাস্তার খারাপ অবস্থা এবং খারাপ ভাবে রক্ষণাবেক্ষণ করা যানবাহনের কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT