1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
জেনেভা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

জেনেভা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

ঢামেক প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৫৮ বার দেখা হয়েছে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মূল ফটক।

ঢামেক প্রতিনিধি || রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের ভিতরে সন্ত্রাসীদের দুই গ্রুপে সংঘর্ষে ককটেল বিস্ফোরণের ঘটনায় মোহাম্মদ জাহিদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ভোর ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

জাহিদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা বন্ধু আফতাব হোসেন বলেন, “আমার বন্ধু একজন গ্রাফিক্স ডিজাইনার ছিল। তার বাসা মোহাম্মদপুর জেনেভা ক‍্যাম্পের ভিতরেই। সে মৃত ইমরান হোসেনের ছেলে।”

তিনি আরো বলেন, “মাঝ রাতে আমরা কয়েকজন বন্ধু মিলে ঘুরতে বের হই। সে সময় জেনেভা ক্যাম্পের ভিতরে সন্ত্রাসী ও মাদক কারবারিদের দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরিত হয়। এতে আমার বন্ধু গুরুতর আহত হয়। দ্রুত উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, “মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে সন্ত্রাসীদের দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে আহত এক যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT