1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
চলন্ত অবস্থায় বগি বিচ্ছিন্ন, আধাঘণ্টা বন্ধ ট্রেন চলাচল - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

চলন্ত অবস্থায় বগি বিচ্ছিন্ন, আধাঘণ্টা বন্ধ ট্রেন চলাচল

ময়মনসিংহ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১২২ বার দেখা হয়েছে
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ প্রতিনিধি || ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় ঢাকাগামী যাত্রীবাহী জামালপুর এক্সপ্রেস ট্রেনের একটি বগির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে ঢাকা-ময়মনসিংহ রেললাইনে আধাঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিলো।

শনিবার (২৫ অক্টোর) রাত ১০টার দিকে উপজেলার কালিবাজার ও রোহা এলাকার মাঝামাঝি এলাকায় বগিটি বিচ্ছিন্ন হয়ে পড়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. শাহাদাত হোসেন।

তিনি বলেন, “ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা যাত্রীবাহী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। রাত ১০টার দিকে কালিবাজার ও রোহা এলাকার মাঝামাঝি এলাকায় পোঁছাতেই ট্রেনের শেষের বগিটি বিচ্ছিন্ন হয়ে যায়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ অবস্থায় ট্রেনটি দ্রুত থামানো হলে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।”

মো. শাহাদাত হোসেন বলেন, “খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে এসে বিচ্ছিন্ন হওয়া বগিটিকে আধাঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১০টার দিকে সংযোগ করার পর আবারও ঢাকার উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে যায়। এরপর থেকে ঢাকা-ময়মনসিংহ রেলপথে আবার ট্রেন চলাচল শুরু হয়। যান্ত্রিক ত্রুটির কারণে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT