1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
গাজায় কোন বিদেশি বাহিনী আসবে, তা ‘নির্ধারণ করবে’ ইসরায়েল - দৈনিক প্রথম ডাক
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

গাজায় কোন বিদেশি বাহিনী আসবে, তা ‘নির্ধারণ করবে’ ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৬৪ বার দেখা হয়েছে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

আন্তর্জাতিক ডেস্ক || ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার অধীনে গাজায় আন্তর্জাতিক বাহিনীর অংশ হিসেবে কোন বিদেশি বাহিনীকে অনুমতি দেওয়া হবে, তা ইসরায়েল নির্ধারণ করবে। রবিবার মন্ত্রিসভার এক বৈঠকে তিনি এ কথা বলেছেন।

চলতি মাসে গাজায় ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী যুদ্ধবিরতি হয়েছে। ওই পরিকল্পনায় গাজায় শান্তিরক্ষায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে। এই বাহিনীতে মিশর, ইন্দোনেশিয়া এবং উপসাগরীয় আরব দেশগুলো সেনা পাঠাতে পারে বলে প্রাথমিকভাবে ইঙ্গিত দেওয়া হয়েছিল।

নেতানিয়াহু বলেছেন, “আমাদের নিরাপত্তার নিয়ন্ত্রণ আমাদের হাতে এবং আমরা আন্তর্জাতিক বাহিনী সম্পর্কে স্পষ্ট করে দিয়েছি যে, কোন বাহিনী আমাদের কাছে অগ্রহণযোগ্য, তা ইসরায়েল নির্ধারণ করবে এবং আমরা এভাবেই কাজ করি ও কাজ চালিয়ে যাব।”

গত সপ্তাহে নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছিলেন যে, তিনি গাজা উপত্যকায় তুর্কি নিরাপত্তা বাহিনীর যেকোনো ভূমিকার বিরোধিতা করবেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার জানান, যুদ্ধবিরতি চুক্তির আওতায় গাজায় যে আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে, সেখানে এমন দেশ থাকতে হবে; যাদের সঙ্গে ইসরায়েল ‘স্বাচ্ছন্দ্য বোধ করে’।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT