1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
গাজায় হামলায় নিহত ২০, বন্দির মরদেহ হস্তান্তর স্থগিত করল হামাস - দৈনিক প্রথম ডাক
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

গাজায় হামলায় নিহত ২০, বন্দির মরদেহ হস্তান্তর স্থগিত করল হামাস

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১১৮ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || দক্ষিণ রাফাহতে গোলাগুলির ঘটনার পর সেনাবাহিনীকে হামলা চালানোর নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গোলাগুলির ঘটনায় এক ইসরায়েলি সৈন্য আহত হওয়ার পর ইসরায়েলি হামলায় অন্তত ২০ জন ফিলিস্তিনি নিহত হন। এ ঘটনার পর বন্দির মরদেহ হস্তান্তর স্থগিত করেছে হামাস।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর এটিই সবচেয়ে বড় সহিংসতার ঘটনা। খবর আলজাজিরার।

হামাসের সশস্ত্র শাখা ইজ্জেদিন আল–কাসসাম ব্রিগেড ইসরায়েলকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে জানিয়েছে, তারা এক বন্দির মরদেহ হস্তান্তরের পরিকল্পনা স্থগিত করেছে।

এক বিবৃতিতে সংগঠনটি সতর্ক করে বলেছে, ইসরায়েলি আগ্রাসন অব্যাহত থাকলে “মরদেহ অনুসন্ধান, খনন ও উদ্ধার কার্যক্রম ব্যাহত হবে, ফলে বাকি ১৩ বন্দির মরদেহ উদ্ধারে বিলম্ব ঘটবে।”

এদিকে, ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, উভয় পক্ষের হামলার অভিযোগ সত্ত্বেও যুদ্ধবিরতি এখনো বহাল আছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের উপ-রাষ্ট্রপতি জেডি ভ্যান্স বলেছেন, হামলা ও পারস্পরিক অভিযোগ সত্ত্বেও যুদ্ধবিরতি টিকে আছে। তিনি বলেন, “ছোটখাটো সংঘর্ষ হতে পারে। কিন্তু প্রেসিডেন্টের শান্তি উদ্যোগ এই পরিস্থিতিতেও বহাল থাকবে।”

চিকিৎসা সূত্র জানায়, মঙ্গলবারের হামলায় নিহতদের মধ্যে উত্তর গাজার সাবরা এলাকায় এক আবাসিক ভবনে চারজন এবং দক্ষিণ খান ইউনূসে পাঁচজন রয়েছেন। অন্তত ৫০ জন আহত হয়েছেন।

গাজা সিটি থেকে আলজাজিরার সাংবাদিক হানি মাহমুদ জানিয়েছেন, একটি ক্ষেপণাস্ত্র আল-শিফা হাসপাতালের পেছনে পড়েছে।

তিনি বলেন, “গাজার আকাশজুড়ে ড্রোন উড়তে দেখা গেছে, আকাশে ব্যাপক তৎপরতা চলছে। হামলাটি এতটাই শক্তিশালী ছিল যে, আমরা ঘটনাস্থল থেকে ২০ মিনিট দূরে থেকেও বিস্ফোরণের শব্দ শুনেছি। এতে হাসপাতালের ভেতরে রোগী ও চিকিৎসাকর্মীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।”

সিভিল ডিফেন্সকর্মী ইব্রাহিম আবু রিশ ঘটনাস্থল থেকে বলেন, “এটি যুদ্ধবিরতির সরাসরি লঙ্ঘন। আমরা হতাহত পেয়েছি এবং যত বেশি সম্ভব মানুষকে উদ্ধারের চেষ্টা করছি।”

হামাস জানায়, চলমান বোমা হামলা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন। তবে সংগঠনটি বলেছে, তারা এখনো চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

হামাস নেতা সুহাইল আল-হিন্দি আলজাজিরাকে বলেন, “আমরা চুক্তি মেনে চলছি। ইসরায়েল মিথ্যা অভিযোগ তোলা বন্ধ করুক।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT