1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর ইসরায়েলের গুলি - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর ইসরায়েলের গুলি

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৯৮ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || দক্ষিণ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের উপর ইসরায়েলি সামরিক বাহিনী গুলি চালিয়েছে। রবিবার এই ঘটনাকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে অভিহিত করেছে।

জাতিসংঘ বাহিনীর কোনো সদস্য আহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সেনারা ইসরায়েল সীমান্তের কাছে এল হামামেস এলাকায় দুই সন্দেহভাজন ব্যক্তির উপর গুলি চালিয়েছিল, পরে তারা বুঝতে পারে যে তারা জাতিসংঘের শান্তিরক্ষী ছিল। খারাপ আবহাওয়ার কারণে শান্তিরক্ষীদের ভুলভাবে শনাক্ত করা হয়েছে। ঘটনাটি পর্যালোচনাধীন রয়েছে।

লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনী জানিয়েছে, ইসরায়েলি বাহিনী লেবাননের ভূখণ্ডের অভ্যন্তরে অবস্থানরত একটি মেরকাভা ট্যাঙ্ক থেকে শান্তিরক্ষীদের দিকে গুলি চালিয়েছিল। ওই শান্তিরক্ষীরা পায়ে হেঁটে যাচ্ছিল। ভারী মেশিনগানের গুলি শান্তিরক্ষীদের থেকে পাঁচ মিটার দূরে এসে পড়ে। এর ফলে তারা নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল।

ইউএনআইএফআইএল জানিয়েছে, শান্তিরক্ষীরা সরকারিচ্যানেলের মাধ্যমে ইসরায়েলি সেনাবাহিনীর সাথে যোগাযোগ করার পরে ইসরায়েলি ট্যাঙ্কটি প্রত্যাহার করে নেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT