1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ভিয়েতনামে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৯০ - দৈনিক প্রথম ডাক
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

ভিয়েতনামে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৯০

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৯৫ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || ভিয়েতনামে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ জনে। এছাড়া নিখোঁজ রয়েছে আরো ১২ জন। রবিবার (২৩ নভেম্বর) দেশটির পরিবেশ মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, অক্টোবরের শেষ থেকে দক্ষিণ-মধ্য ভিয়েতনামে অবিরাম বৃষ্টি হচ্ছে। এই দুর্যোগে জনপ্রিয় পর্যটন কেন্দ্রসহ অনেক ঐতিহাসিক স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত সপ্তাহে মধ্য ভিয়েতনামের মধ্যাঞ্চলের কিছু এলাকায় ১,৯০০ মিমি (৭৪.৮ ইঞ্চি) বৃষ্টিপাত হয়েছে। এই অঞ্চলটি দেশের একটি প্রধান কফি উৎপাদন এলাকা এবং জনপ্রিয় সমুদ্র সৈকতগুলোর আবাসস্থল। পরিবেশ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ১৬ নভেম্বর থেকে ৬০ জনেরও বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে পাহাড়ি মধ্য ডাক লাক প্রদেশে। সেখানে কয়েক হাজার বাড়িঘর প্লাবিত হয়েছে।

দেশটির আবহাওয়া ব্যুরো জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে ডাক লাক প্রদেশের বে নদীর পানির স্তর দুটি স্থানে ১৯৯৩ সালের রেকর্ড ছাড়িয়ে গেছে, অন্যদিকে খান হোয়া প্রদেশের কাই নদীর পানি বেড়েও নতুন উচ্চতায় পৌঁছেছে।

রাষ্ট্রীয় গণমাধ্যম থান নিয়েন জানিয়েছে, মধ্য গিয়া লাই ও ডাক লাক প্রদেশে বন্যার পানিতে আটকা পড়া বাসিন্দাদের উদ্ধার করার জন্য সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীকে একত্রিত করা হয়েছে। জাতীয় পরিসংখ্যান কার্যালয়ের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে প্রাকৃতিক দুর্যোগের কারণে ভিয়েতনামে ২৭৯ জন নিহত বা নিখোঁজ হয়েছে এবং দেশটিতে ২ বিলিয়ন ডলারেরও বেশি সম্পদের ক্ষতি হয়েছে।

ভিয়েতনামের দুর্যোগ সংস্থার তথ্যানুযায়ী, বন্যায় ২ লাখ ৩৫ হাজারেরও বেশি ঘরবাড়ি প্লাবিত হয়েছে এবং প্রায় ৮০ হাজার হেক্টর ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT