1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
পুঁজিবাজারে বড় উত্থান, লেনদেনে বেড়েছে গতি - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

পুঁজিবাজারে বড় উত্থান, লেনদেনে বেড়েছে গতি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৯৯ বার দেখা হয়েছে
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) (ফাইল ফটো)

নিজস্ব প্রতিবেদক || সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৪ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। গত কয়েক মাস ধরে ধারাবাহিক পতনের ফলে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ হাজার পয়েন্টের ঘরে নামে। তবে, আজকের বড় উত্থানের ফলে ফের ৫ হাজার পয়েন্টের ঘরে ফিরেছে ডিএসইর সূচক।

এদিন আগের কার্যদিবসের চেয়ে ডিএসই ও সিএসইতে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। একইসঙ্গে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।

বাজার পর্যালোচনা করে দেখা গেছে, অনেক দিন ধরে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান দেখা গেলেও লেনদেন শেষে তা পতনে রূপ নেয়। তবে, সোমবার সকাল থেকেই ডিএসইএক্স সূচকের উর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত তা অব্যাহত ছিল।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১০৯.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৪ পয়েন্টে। এদিন ডিএসই শরিয়াহ সূচক ২৪.৯২ পয়েন্ট বেড়ে ১০৫২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪২.৯১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯২৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে, শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৩৫৯টি কোম্পানির, কমেছে ২২টির এবং অপরিবর্তিত আছে ১০টির।

এদিন ডিএসইতে মোট ৬৩৫ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৮৫ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১৩২.২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৫৬৩ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ২৩৪.৩১ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৯১০ পয়েন্টে, শরিয়াহ সূচক ১১.৫৯ পয়েন্ট বেড়ে ৮৭৫ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১৬৩.১২ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৩০৩ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ২১৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে, শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৮১টি কোম্পানির, কমেছে ২৪টির এবং অপরিবর্তিত আছে ৯টির।

সিএসইতে ১৯ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৫ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT