1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
মাদকের বিনিময়ে পণ্য পাচারকালে আটক ৯ - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

মাদকের বিনিময়ে পণ্য পাচারকালে আটক ৯

কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৭৩ বার দেখা হয়েছে

কক্সবাজার প্রতিনিধি || কক্সবাজারে মিয়ানমার থেকে মাদক এনে তার বিনিময়ে বাংলাদেশি খাদ্য ও পণ্য সামগ্রী পাচারের সময় ৯ চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে মিয়ানমার থেকে ইয়াবা, মদসহ বিভিন্ন মাদকদ্রব্য পাচারের পরিকল্পনা করছে। এ তথ্যের ভিত্তিতে সোমবার সকাল ১১টায় কোস্ট গার্ড বাঁকখালী মোহনা-সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় একটি সন্দেহজনক ফিশিং ট্রলার তল্লাশি করে শুল্ক-কর ফাঁকি দিয়ে মাদকের বিনিময়ে পাচারের উদ্দেশ্যে বহন করা বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়। এসব পণ্যের মধ্যে আছে— প্রায় ১৩ লাখ ৭০ হাজার টাকা দামের ২৯ বস্তা ময়দা, ২৮ হাজার পিস গ্যাস লাইট, ৪ হাজার ৮০০ প্যাকেট কয়েল, ২৮ বস্তা রসুন, ৬২৪ প্যাকেট সাবান, ৭০ বস্তা ডিএপি সার এবং ৯৬ বোতল সয়াবিন তেল। এ সময় ট্রলারসহ ৯ জন পাচারকারীকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT