1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ইথিওপিয়া থেকে দিল্লিতে উড়ে যাচ্ছে আগ্নেয়গিরির ছাই - দৈনিক প্রথম ডাক
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

ইথিওপিয়া থেকে দিল্লিতে উড়ে যাচ্ছে আগ্নেয়গিরির ছাই

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৯৬ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || ইথিওপিয়া থেকে আগ্নেয়গিরির ছাই ওমান ও ইয়েমেন হয়ে লোহিত সাগর পেরিয়ে ভারতের রাজধানী দিল্লিতে পৌঁছেছে। মঙ্গলবার ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) এ তথ্য জানিয়েছে। ইথিওপিয়ার হাইলি গুব্বি আগ্নেয়গিরিটি কয়েক হাজার বছর ধরে সুপ্ত ছিল। রবিবার সকালে এটি অগ্নুৎপাত শুরু করে। এর ফলে বায়ুমণ্ডলে হাজার হাজার ফুট উপরে ছাইয়ের স্তম্ভ ছড়িয়ে পড়ে।

ছাইয়ের কারণে ভারতে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল, বিলম্বিত বা রুট পরিবর্তন করা হয়েছে। দেশটির বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা বিমান সংস্থাগুলোকে প্রভাবিত এলাকাগুলো ‘কঠোরভাবে এড়িয়ে চলতে’ বলেছে। বিশেষজ্ঞরা বলছেন, ছাই দূষণের মাত্রা স্পষ্ট নয়। তবে এটি দিল্লির বায়ুর গুণমানকে প্রভাবিত করার সম্ভাবনা কম।

আগ্নেয়গিরির ছাই হল অগ্ন্যুৎপাতের সময় বায়ুমণ্ডলে নির্গত ক্ষুদ্র, ঘর্ষণকারী কণার মেঘ। এটি বিমানের ইঞ্জিনগুলোকে ক্ষতি করতে পারে এবং দৃশ্যমানতা হ্রাস করতে পারে, যা বিমান পরিচালনাকে বিপজ্জনক করে তোলে।

আইএমডির মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র বিবিসিকে বলেন, “সমুদ্রপৃষ্ঠ থেকে ৮ দশমিক ৫ কিলোমিটার থেকে ১৫ কিলোমিটার উচ্চতায় প্রভাব পড়েছে। এটি সাময়িকভাবে স্যাটেলাইটের কার্যকারিতা এবং বিমান চলাচলের উপর প্রভাব ফেলবে। তবে আবহাওয়া বা বাতাসের গুণমানে এর প্রভাব পড়ার সম্ভাবনা কম। এটি গত রাতে উত্তর ভারতে পৌঁছেছে এবং মনে হচ্ছে চীনের দিকে এগিয়ে যাচ্ছে।

বেসরকারি সংস্থা স্কাইমেট ওয়েদারের মতে, ছাই ছড়িয়ে যেতে কতক্ষণ সময় লাগবে তা ভবিষ্যদ্বাণী করা কঠিন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT