1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
এবার পশ্চিম তীরে ইসরায়েলের বড় ধরনের সামরিক অভিযান - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

এবার পশ্চিম তীরে ইসরায়েলের বড় ধরনের সামরিক অভিযান

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৯৫ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || গাজাকে ধ্বংস করার পরে এবার অধিকৃত পশ্চিম তীরে বিপুল সংখ্যক সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার নাবলুসের কাছে ফিলিস্তিনি শহর তুবাসে সাঁজোয়া যান নিয়ে শত শত ইসরায়েলি সেনা অভিযান চালিয়েছে। বুধবার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার রাতে তুবাস এবং পার্শ্ববর্তী কিছু এলাকায় কারফিউ জারি করা হয়েছে, প্রতিবন্ধক দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং ইসরায়েলি বাহিনী পরিবারগুলোকে তাদের বাড়িঘর থেকে বের করে দিয়েছে।

ইসরায়েলি সামরিক ও অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষেবা এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, তারা ‘একটি বিস্তৃত সন্ত্রাসবিরোধী অভিযান’ শুরু করেছে, যা বেশ কয়েক দিন ধরে চলবে বলে আশা করা হচ্ছে।

ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ জানিয়েছে, তুবাসে ইসরায়েলি সেনাবাহিনীর বিতরণ করা লিফলেটে জনগণকে জানানো হয়েছে যে এই অঞ্চলটি ‘সন্ত্রাসবাদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে।’

লিফলেটে বলা হয়েছে, “যদি আপনারা এটি পরিবর্তন না করেন, তাহলে আমরা জেনিন এবং তুলকারমে যেমনটি করেছিলাম তেমনই আচরণ করব।”

চলতি বছরের শুরুতে ইসরায়েলি বাহিনী জেনিন এবং তুলকারমে বড় ধরনের সামরিক হামলা চালায়। পশ্চিম তীরের এই দুটি উত্তরাঞ্চলীয় শহর হামলার কারণে ব্যাপক ক্ষতির শিকার হয়েছিল এবং কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT