1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
জীবনবৃত্তান্তে শিক্ষা নিয়ে মিথ্যা তথ্য দেওয়ায় পদত্যাগ করলেন রোমানিয়ার প্রতিরক্ষামন্ত্রী - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

জীবনবৃত্তান্তে শিক্ষা নিয়ে মিথ্যা তথ্য দেওয়ায় পদত্যাগ করলেন রোমানিয়ার প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৯৩ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || জীবনবৃত্তান্তে মিথ্যা তথ্য দেওয়ায় পদত্যাগ করেছেন রোমানিয়ার প্রতিরক্ষামন্ত্রী। শুক্রবার ইওনুত মোস্তেনু বিষয়টি স্বীকার করেছেন। ইউনুত জানিয়েছেন, তিনি এমন একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করার কথা লিখেছেন, যেখানে তিনি কখনো পড়াশোনা করেননি। তিনি চান না যে, এই নিয়ে বিতর্ক তার দেশকে ‘বিভ্রান্ত’ করুক।

তিনি ফেসবুকে এক পোস্টে লিখেছেন, “আজ, আমি জাতীয় প্রতিরক্ষা মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি। রোমানিয়া ও ইউরোপ রাশিয়ার আক্রমণের মুখে। আমাদের জাতীয় নিরাপত্তা যেকোনো মূল্যে রক্ষা করতে হবে।”

বৃহস্পতিবার সংবাদমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে ইউনুতের জীবনবৃত্তান্তে মিথ্যা তথ্য দেওয়ার বিষয়টি প্রকাশিত হয়। এরপরই ইউনুত চাপের মুখে পড়েন। ওই দিনই প্রতিরক্ষামন্ত্রী তার ‘ভুলের’ জন্য ক্ষমা চান।

তিনি ফেসবুকে লিখেছিলেন, “২০১৬ সালে অনলাইনে পাওয়া একটি টেমপ্লেট ব্যবহার করে আমি দ্রুত যে সিভি তৈরি করেছিলাম, তাতে একটি ভুল আছে যা আমি স্বীকার করছি। এটি আমাকে বিব্রত করছে। আমি সেই সময় এই বিবরণগুলোতে খুব বেশি মনোযোগ দেইনি।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT