1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
অস্ট্রেলিয়ায় মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ, নিহত ১ - দৈনিক প্রথম ডাক
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

অস্ট্রেলিয়ায় মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১১০ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || অস্ট্রেলিয়ার সিডনির কাছে আজ রবিবার দুটি হালকা বিমানের মধ্যে মাঝ আকাশে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের ফলে একটি বিমান মাটিতে পড়ে বিধস্ত হয় এবং এর পাইলট নিহত হয়েছেন। দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর এবিসি নিউজের।

নিউ সাউথ ওয়েলস রাজ্য পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটের দিকে তারা দুটি হালকা বিমান মাঝ আকাশে সংঘর্ষে লিপ্ত হওয়ার কথা জানতে পারেন। দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দল পাঠানো হয়।

পুলিশ আরো জানায়, উদ্ধারকারীরা ওয়েডারবার্ন বিমানবন্দরের কাছে ঝোপঝাড়ে বিধ্বস্ত হওয়া বিমানটির পাইলটের মরদেহ উদ্ধার করেছেন।

অস্ট্রেলিয়ার ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো (এটিএসবি) এক বিবৃতিতে বলেছে, সংঘর্ষে জড়িত বিমানগুলোর একটি নিরাপদে বিমানবন্দরে অবতরণ করতে সক্ষম হয়। কিন্তু অন্যটি ভূমিতে আছড়ে পড়ে এবং তার পাইলট নিহত হয়েছেন।

এটিএসবি এই দুর্ঘটনার তদন্ত করবে বলে জানিয়েছে। দুর্ঘটনার এলাকা জনসাধারণকে এড়িয়ে যেতে অনুরোধ করেছে এটিএসবি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT