1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ক্যালিফোর্নিয়ায় শিশুর জন্মদিনের অনুষ্ঠানে বন্দুক হামলা, নিহত ৪ - দৈনিক প্রথম ডাক
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

ক্যালিফোর্নিয়ায় শিশুর জন্মদিনের অনুষ্ঠানে বন্দুক হামলা, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১০৬ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি ব্যাঙ্কোয়েট হলে বন্দুকধারীর গুলিতে অন্তত ৪ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ১০ জন। স্থানীয় সময় শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার কিছু আগে স্টকটন শহরে একটি পারিবারিক অনুষ্ঠানে এই হামলার ঘটনা ঘটে।

রবিবার (৩০ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

স্টকটনের ভাইস মেয়র জেসন লি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে বলেন, “একটি শিশুর জন্মদিনের পার্টিতে এই গুলি চালানোর ঘটনা ঘটেছে। আমি ঘটনার সব তথ্য জানার চেষ্টা করছি এবং সঠিক উত্তর পাওয়ার জন্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি।”

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার কিছু আগে লুসিল এভিনিউ ১৯০০ ব্লকের কাছে গুলির খবর আসে। সান জোয়াকুইন কাউন্টি শেরিফের অফিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্টে বলেছে, “আমরা এই মুহূর্তে নিশ্চিত করতে পারি যে, আনুমানিক ১৪ জন ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন এবং চারজন নিহত হয়েছেন।”

শেরিফের অফিস আরো বলেছে, “এটি একটি অত্যন্ত সক্রিয় ও চলমান তদন্ত এবং তথ্য সীমিত। প্রাথমিকভাবে ইঙ্গিত পাওয়া গেছে যে, এটি একটি লক্ষ্যবস্তু হামলা হতে পারে। তদন্তকারীরা সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখছেন।” কর্তৃপক্ষ বন্দুকধারীর সম্পর্কে কোনো বিবরণ দেয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT