1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
এমটিবি পারপেচ্যুয়াল বন্ডের কুপন রেট ঘোষণা - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

এমটিবি পারপেচ্যুয়াল বন্ডের কুপন রেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১২১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || পুঁজিবাজারে বন্ড খাতে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) এমটিবি পারপেচ্যুয়াল বন্ডের অর্ধ বার্ষিক সময়ের জন্য মুনাফা বা কুপুন রেট ঘোষণা করা হয়েছে। ওই সময়ের জন্য বন্ডটির ইউনিটধারীদেরকে ১০ শতাংশ হারে মুনাফা দেওয়া হবে।

সোমবার (১ ডিসেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে রবিবার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত বন্ডটি ট্রাস্টি কমিটির বৈঠকে কুপনের হার অনুমোদন করা হয়।

তথ্য মতে, এমটিবি পারপেচ্যুয়াল বন্ডের ট্রাস্টি ২০২৫ সালের ৬ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৫ জুন পর্যন্ত সময়ের জন্য ১০ শতাংশ হারে অর্ধবার্ষিক কুপন রেট ঘোষণা করেছে। উল্লিখিত হারে রিটার্ন পাবেন এমটিবি পারপেচ্যুয়াল বন্ডের ইউনিটধারীরা।

এমটিবি পারপেচুয়াল বন্ডের হচ্ছে দেশের অন্যতম শীর্ষ বাণিজ্যিক ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। বন্ডটির আকার ৪০০ কোটি টাকা। এর প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। মোট ইউনিটের সংখ্যা ৪০০।

এমটিবি পারপেচুয়াল বন্ডের মুনাফাপ্রাপ্তির যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ পরবর্তীতে জানানো হবে। কুপণ রেট ঘোষণাকে কেন্দ্র করে এদিন বন্ডটির লেনদেনে কোনো দরসীমা থাকছে না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT