1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ক্ষমা চেয়ে প্রেসিডেন্টের কাছে চিঠি নেতানিয়াহুর - দৈনিক প্রথম ডাক
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

ক্ষমা চেয়ে প্রেসিডেন্টের কাছে চিঠি নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১১১ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || দীর্ঘদিন ধরে চলা দুর্নীতির মামলা থেকে মুক্তি পেতে ইসরায়েলের প্রেসিডেন্টের কাছে ক্ষমা চেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রবিবার এই ক্ষমা প্রার্থনার পক্ষে তিনি যুক্তি দিয়ে বলেছেন, ফৌজদারি মামলা তার শাসন ক্ষমতায় বাধা সৃষ্টি করছে এবং ক্ষমা ইসরায়েলের জন্য ভালো হবে।

ইসরায়েলে দীঘদিন ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে পাঁচ বছর ধরে ঘুষ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা চলছে। তবে নেতানিয়াহু এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

প্রেসিডেন্টের কার্যালয়ে পাঠানো এক চিঠিতে নেতানিয়াহুর আইনজীবীরা বলেছেন, প্রধানমন্ত্রী এখনো বিশ্বাস করেন যে আইনি প্রক্রিয়ার ফলে তিনি সম্পূর্ণ খালাস পাবেন।

নেতানিয়াহু তার রাজনৈতিক দল লিকুদ প্রকাশিত একটি সংক্ষিপ্ত ভিডিও বিবৃতিতে বলেছেন, “আমার আইনজীবীরা আজ দেশের প্রেসিডেন্টের কাছে ক্ষমা প্রার্থনা করে একটি অনুরোধ পাঠিয়েছেন। আমি আশা করি দেশের মঙ্গল কামনাকারী যে কেউ এই পদক্ষেপকে সমর্থন করবেন।”

প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগের অফিস জানিয়েছে, অনুরোধটি গৃহীত হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি মাসের শুরুতে হার্জোগকে চিঠি লিখে প্রধানমন্ত্রীকে ক্ষমা করার কথা বিবেচনা করার জন্য তাকে অনুরোধ করেছেন। ট্রাম্পের যুক্তি ছিল, নেতানিয়াহুর বিরুদ্ধে মামলাটি ‘একটি রাজনৈতিক, অযৌক্তিক মামলা।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT