1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
রাশিয়ার কাছ থেকে যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে ভারত - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

রাশিয়ার কাছ থেকে যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১১৫ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || রাশিয়ার কাছ থেকে যুদ্ধবিমান এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পরিকল্পনা করছে ভারত। চলতি সপ্তাহে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফরের সময় ভারত এসব সমরাস্ত্র কেনার বিষয়ে আলোচনা শুরুর পরিকল্পনা করছে।

রবিবার ব্লুমবার্গ নিউজ এ তথ্য জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভারত ও রাশিয়ার মধ্যে একটি বিশেষ এবং সুবিধাজনক কৌশলগত অংশীদারিত্ব রয়েছে। এর অধীনে সুখোই-৫৭ যুদ্ধবিমান এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৫০০ এর একটি উন্নত সংস্করণ কেনার বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন রাশিয়া ও ভারতের মধ্যে লেনদেন কমাতে চাইছে। রাশিয়ার কাছ থেকে তেল কেনার জেরে চলতি বছরের মাঝামাঝি সময়ে ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। শুল্ক নিয়ে এখনো যুক্তরাষ্ট্র ও ভারতীয় কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে। তাই রাশিয়ার সাথে একটি সম্ভাব্য চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যেকোনো বাণিজ্য চুক্তিকে জটিল করে তুলতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT