1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
সংঘাতের সমাধান ফিলিস্তিনি রাষ্ট্র: পোপ - দৈনিক প্রথম ডাক
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

সংঘাতের সমাধান ফিলিস্তিনি রাষ্ট্র: পোপ

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১২৫ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || ক্যাথলিক চার্চের প্রধান পোপ লিও চতুর্দশ বলেছেন, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে কয়েক দশক ধরে চলমান সংঘাতের একমাত্র সমাধান হল একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা। রবিবার তুরস্ক থেকে লেবাননের উদ্দেশ্যে যাত্রা করার সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেছেন।

পোপ বলেছেন, “আমরা সবাই জানি, এই সময়ে ইসরায়েল এখনো সেই সমাধান গ্রহণ করে না, তবে আমরা এটিকে একমাত্র সমাধান হিসেবে দেখি। আমরা ইসরায়েলেরও বন্ধু এবং আমরা দুই পক্ষের মধ্যে মধ্যস্থতাকারী কণ্ঠস্বর হতে চাইছি যা তাদের সবার জন্য ন্যায়বিচারের সমাধানে সহায়তা করতে পারে।”

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বারবার ফিলিস্তিনি রাষ্ট্রের বিরোধিতা করেছেন। তিনি সাফ জানিয়েছেন, কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হবে না। লিও তার তুরস্ক সফরের উপর আলোকপাত করে আট মিনিটের একটি সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।

পোপ জানিয়েছেন, তিনি ও তুরস্কের প্রেসিডেন্ট তাইয়্যেব এরদোগান ইসরায়েল-ফিলিস্তিন এবং ইউক্রেন-রাশিয়া উভয় সংঘাত নিয়েই আলোচনা করেছেন। উভয় যুদ্ধের অবসান ঘটাতে তুরস্কের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

পোপ সতর্ক করে দিয়ে বলেছেন, বিশ্বের অস্বাভাবিক সংখ্যক রক্তক্ষয়ী সংঘাতের কারণে মানবতার ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে রয়েছে। তিনি ধর্মের নামে সহিংসতার নিন্দা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT