1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
জেএসএইচএলকে পাবলিক লিমিটেডে রূপান্তর করবে জেএমআই হসপিটাল - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

জেএসএইচএলকে পাবলিক লিমিটেডে রূপান্তর করবে জেএমআই হসপিটাল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১০৩ বার দেখা হয়েছে
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক ||পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতের তালিকাভুক্ত কোম্পানি জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের (জেএইচআরএমএল) পরিচালনা পর্ষদ তাদের সহযোগী প্রতিষ্ঠান জেএমআই স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডকে (জেএসএইচএল) প্রাইভেট লিমিটেড থেকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার (২ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় এ অনুমোদন দেওয়া হয়।

তথ্য মতে, কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিষ্ঠানটি সম্প্রতি জেএসএইচএলে অতিরিক্ত ১০ কোটি ৬০ লাখ ৭ হাজার টাকা বিনিয়োগ করেছে। এতে মোট বিনিয়োগ দাঁড়িয়েছে ৩১ কোটি ৬০ লাখ ৭ হাজার টাকা।

সভায় আলোচনা শেষে পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নেয় যে, জেএসএইচএলে আর কোনো অতিরিক্ত বিনিয়োগ করা হবে না। পাশাপাশি জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড তাদের শেয়ারহোল্ডিং ৫০ শতাংশের নিচে নামাবে। এর ফলে জেএমআই স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড সহযোগী থেকে অ্যাসোসিয়েট কোম্পানিতে রূপান্তরিত হবে। তবে কোম্পানিটি প্রতিষ্ঠানের ওপর উল্লেখযোগ্য প্রভাব বজায় রাখবে বলে জানানো হয়েছে।

কোম্পানিটি আরো জানায়, রূপান্তর কার্যক্রম সম্পন্ন হলে জেএমআই স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড আরো বড় পরিসরে পরিচালিত হতে পারবে এবং ভবিষ্যতে মূলধন সংগ্রহের নতুন সুযোগ সৃষ্টি হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT