1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
শুক্রবার সকালের মধ্যে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে: ডা. জাহিদ - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

শুক্রবার সকালের মধ্যে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে: ডা. জাহিদ

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১১০ বার দেখা হয়েছে
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফাইল ফটো।

নিউজ ডেস্ক || আজ মধ্যরাত অথবা আগামীকাল শুক্রবার সকালের মধ্যেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে ঢাকার এভারকেয়ার হাসপাতালের সামনে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে বিদেশে নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, “এয়ার অ্যাম্বুলেন্স খালেদা জিয়ার সঙ্গে তার মেডিকেল বোর্ডের বেশ কয়েকজন সদস্য থাকবেন। এমনকি দুজন বিদেশি চিকিৎসকও থাকবেন। তিনি যখন বিমানে থাকবেন, তার যাত্রপথে প্রতিকূলতার মধ্যেও যেন তাকে চিকিৎসা দেওয়া যায়। এ লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।”

এদিকে, দুপুর ৩টার দিকে বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, উন্নত চিকিৎসার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যের লন্ডন ব্রিজ হাসপাতালে নেওয়ার জন্য ডা. জুবাইদা রহমান আগামীকাল ৫ ডিসেম্বর বাংলাদেশে আসছেন। কাতারের রাজ পরিবারের এয়ার অ্যাম্বুলেন্সে তাকে লন্ডন নেওয়া হবে।

এর আগে বুধবার খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ঢাকায় পৌঁছে চিকিৎসক দলের সঙ্গে যুক্ত হয়েছেন। তার আগের দিন চীন থেকেও এসেছে বিশেষজ্ঞ দল।

গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাঁকে ভর্তি করা হয়। গত রবিবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে এসডিইউ থেকে সিসিইউতে নেওয়া হয়।

গতকাল বুধবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT